দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৬
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে অত্যাচারী হুমায়ুনের শাস্তির দাবিতে মানববন্ধন ও থানা ঘেরাও

কর্তৃক kobirubel.satnadee জুন ৪, ২০২০
জুন ৪, ২০২০ ০ কমেন্ট 455 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে ডজন মামলার আসামী হুমায়ুনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে রমজাননগর ইউনিয়নবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শ্যামনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে থানা ঘেরাও করে অত্যাচারী হুমায়ুন কবিরের বিচার দাবি করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের জি.এম. আল-ফারুক, সুনীল বৈদ্য, হিমাংশু জোয়াদ্দার, মনো মিস্ত্রীসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের বাসিন্দা হুমায়ুনের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট। হামলা, মামলা দিয়ে নানা রকম হয়রানি চালিয়ে যাচ্ছে। তার মামলার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কয়েকদিন আগে পুলিশ তাকে গ্রেফতার করলেও পুলিশের উপরও হামালা চালিয়েছে। পুলিশ যখন নিরাপত্তা পায় না তখন আমরা গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। আমরা নিরাপত্তা চাই।

মানববন্ধনে সুনীল বদ্দি বলেন, আমাদের মন্দির দখল করে নিয়েছে এই হুমায়ুন। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়েও আমরা নিরাপত্তা পাচ্ছি না।

রমজাননগরের অত্যাচারী হুমায়ুনের হাত থেকে বাঁচতে মানববন্ধন থেকে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। শ্যামনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে রমজাননগর ইউনিয়নের শত শত গ্রামবাসী থানা ঘেরাও করে অবস্থান কর্মসূচী পালন করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, রমজাননগর গ্রামের আবুল হোসেনের ছেলে হুমায়ুনের বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে। সেসব মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি তাকে তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসন সোচ্চার রয়েছে। নির্যাতিত কোন মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, গত ২ই জুন ২০২০ মঙ্গলবার বেলা সাড়ে বারটার দিকে শ্যামনগর থানা পুলিশের একটি টিম হুমায়ন কবীরকে তার নিজ বাড়ি থেকে আটক করে। ডজনের অধিক মামলার আসামী হুমায়ুন এর বিরুদ্ধে সদ্য দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনসহ সর্বশেষ তিনটি মামলায় জামিনে না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। আসামী হুমায়ুনকে আটককালে হুমায়ুনের ভাই আলী হায়দারের নেতৃত্বে তার পরিবার ও পাড়াপড়শীরা পুলিশের উপর হামলা করে। যদিও পুলিশ হুমায়ুনকে আটক করতে সমর্থ হয় তথাপি পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক মারাত্মকভাবে আহত হয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এছাড়া শ্যামনগর থানা পুলিশের আরও চার সদস্য হুমায়ুন বাহিনীর হামলায় সামান্য আহত হলেও তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

হুমায়ুনকে জেল হাজতে প্রেরন করা হলেও পুলিশের কাজে বাধাঁ প্রদান ও হামলার ঘটনায় শ্যামনগর থানায় কোন মামলা দ্বায়ের হয়নি। এই নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানুষের মুখে মুখে একটাই কথা যেখানে পুলিশের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে ?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভার্চুয়ালি ক্লাস করবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার শ্যামনগরে স্বামীকে ঘুমন্ত রেখে স্ত্রীর আত্মহত্যা

রিলেটেড পোস্ট

আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা

অক্টোবর ২, ২০২৬

শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা

অক্টোবর ২, ২০২৬

ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...

অক্টোবর ১, ২০২৬

শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...

অক্টোবর ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting