দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:০৪
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...
‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...
সাতক্ষীরা বিএডিসি কর্মকর্তা আমিনুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: সম্পদের...
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণীর নবীন...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যার হার বাড়ছে কেন?
সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

‎শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবীতে জলবায়ু ধর্মঘট

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ২৪, ২০২৬
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ০ কমেন্ট 27 ভিউস
শ্যামনগর প্রতিবেদক: ‎বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ন্যায্য রূপান্তর এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু কার্যক্রম জোরদারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে বারসিকের সহযোগিতায় এ জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের অর্ধশতাধিক জলবায়ুকর্মী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
‎
‎কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও সাউদার্ন চ্যারিটি যুব ফাউন্ডেশনের সভাপতি হাবিবুল্লাহ আল মামুন। সঞ্চালনা করেন শরুব ইয়ুথ টিমের পরিচালক ও শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস. এম. জান্নাতুল নাঈম।
‎
‎জলবায়ু ধর্মঘটকে সংহতি প্রকাশ করে অংশ নেয় গ্রীন কোয়ালিশন, সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম, কোস্টাল এনভায়রনমেন্ট রিসার্চ অ্যান্ড ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন (সিরিও), সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন, শরুব ইয়ুথ টিম, সোশ্যাল অ্যাকশন ফর ইয়ুথ অ্যালায়েন্স, ইয়ুথ প্লান বাংলাদেশ, বনজীবী ইয়ুথ টিম এবং শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
‎
এতে বক্তব্য রাখেন, যুব স্বেচ্ছাসেবক মো. তরিকুল ইসলাম, মো. শামীম হোসেন, সুমাইয়া আজিজ, মরিয়ম আক্তার, মো. হাফিজুল ইসলাম বুলবুল, মো. সবুজ বিল্লাহ, গাজী ওবাইদুল্লাহ আল মামুন, বারসিক এর ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী প্রমুখ।
‎
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় জনগোষ্ঠী প্রতিনিয়ত লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা ও জীবিকা সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। অথচ জলবায়ু পরিবর্তনে সবচেয়ে কম অবদান রাখা এসব জনগোষ্ঠীকেই এর ক্ষতির বড় অংশ বহন করতে হচ্ছে। তাই জলবায়ু সংকট মোকাবিলায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা, প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, স্থানীয় জ্ঞান ও নেতৃত্বকে গুরুত্ব দেওয়া এবং বাস্তবভিত্তিক অভিযোজন কার্যক্রম জোরদার করা জরুরি।
‎
‎তারা আরও বলেন, জলবায়ু কার্যক্রম শুধু আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় জনগোষ্ঠী, তরুণ ও কিশোর-কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় স্থানীয় নেতৃত্বকে সামনে রেখে দীর্ঘমেয়াদি ও ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম গ্রহণের আহ্বান জানান তারা।
‎
এসময় অংশগ্রহণকারীরা জলবায়ুর ন্যায়বিচার, ন্যায্য জলবায়ু অর্থায়ন, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার এবং স্থানীয় নেতৃত্বে জলবায়ু কার্যক্রম জোরদারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

রিলেটেড পোস্ট

শ্যামনগরের নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পাড়তে গিয়ে গাছ থেকে...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...

সেপ্টেম্বর ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting