দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১:০০
সাতক্ষীরায় পেট্রোল সংকটের সুযোগে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ
মেয়ের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন...
শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ
বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ-৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে...
আশাশুনির খরিয়াটিতে অর্থ ও স্বর্ণালঙ্কার হাতিয়ে পর পুরুষের...
আশাশুনিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও...
আশাশুনিতে ঠিকাদারদের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময় সভা
দরগাহপুর পরীক্ষা কেন্দ্রে আর্সের ছাত্রীর কমার্সের প্রশ্নে পরীক্ষা...
মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির...
শ্যামনগরে অপমৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আল-আমিনকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কেশবপুর

শেষ মুহ‚র্তে ব্যস্ত সময় পার করছেন গৌরীঘোনা’র ৪ চেয়ারম্যান ও ৪৮ মেম্বার প্রার্থী

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৪, ২০২২
জানুয়ারি ৪, ২০২২ ০ কমেন্ট 498 ভিউস

আবু হাসান, কেশবপুর প্রতিবেদক: আগামী ৫ জানুয়ারি গৌরীঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহ‚র্তে প্রচারণা জমে উঠেছে।প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। তারা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ ইউনিয়নে ৯টি গ্রাম নিয়ে ৯টি ওয়ার্ড রয়েছে। ভোটার ১৭০৯২ জন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে লড়ছেন স্বতন্ত্র তিন প্রার্থী। সাধারণ মেম্বর ৩৭ ও সংরক্ষিত মেম্বর পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা বিভিন্ন উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন করছেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানান,গত ইউপি নির্বাচনে তিনি নৌকা মার্কা পেয়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। গত পাঁচ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নম‚লক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে চেয়ারম্যান নির্বাচিত হলে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সহায়তায় বাকি উন্নয়নম‚লক কাজ সম্পন্ন করবো।

পাঁচ বছরে এলাকায় ব্যাপক উন্নয়নের কারণে জনগণ আবারো আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন।

স্বতন্ত্র চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী এস এম মাসুদুর রহমান বলেছেন, জনপ্রতিনিধিদের ম‚ল কাজ জনগণের পাশে থেকে বিভিন্ন উন্নয়নম‚লক কাজ করা।চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণকে সম্পৃক্ত রেখে রাস্তা, কালভার্ট উন্নয়ন করা করা হবে। এলাকার অসহায় মানুষকে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা দেয়া হবে।ইউনিয়নকে মাদক, সন্ত্রাসমুক্ত করা হবে। ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে সব শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করা সহ শিক্ষার মান উন্নয়নে ভ‚মিকা রাখা হবে। যদি সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট হয় তাহলে আমি জয়লাভ করবো ইনশাল্লাহ।

আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস এম আলিমুজ্জামান রানা বলেন, আামার পিতা এস এম আলী রেজা দীর্ঘ বছর চেয়ারম্যান ছিলেন। গৌরীঘোনা ইউনিয়নবাসিকে তিনি সেবা দিয়েছেন।করোনাকালীন দুই বছর এলাকার অসহায় মানুষদের খাদ্য সহায়তা,শীতবস্ত্র বিতরণ করেছি।যদি সুষ্ঠু ভোট হয় তাহলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।

মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ শেখ রুবেল বলেন,ইউনিয়নবাসির শান্তি বজায় রাখা ও তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য এবারের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি।জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি।তবে নানা কারণে ভোটারদের মাঝে সংশয় দেখা দিয়েছে তারা কি ভোট দিতে কেন্দ্রে যেতে পারবে? যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আমি জয়লাভ করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কলারোয়ায় বাজার তদারকি
পরবর্তী পোস্ট
কেশবপুরে ৩ আ.লীগ নেত বহিষ্কার

রিলেটেড পোস্ট

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন কেশবপুরের জাকির

জুন ১২, ২০২৫

সুপ্রীম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্ত হলেন কেশবপুরের আবু দাউদ...

জুন ১০, ২০২৫

নেহালপুরে ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের প্রমাণ পেল দুদক 

মে ২৪, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

সাগরদাঁড়ি পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার  সিনিয়র সচিব

মে ১০, ২০২৫

মনিরামপুর ও রাজগঞ্জে বাজারে জমজমাট খেজুরের গুড়ের হাট

ডিসেম্বর ২৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting