দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৫৭
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবররাজনীতি

‘শুরু থেকেই বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলাম, এখন আমাদের দোসর বলা হচ্ছে’

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৫, ২০২৪
অক্টোবর ১৫, ২০২৪ ০ কমেন্ট 348 ভিউস

অনলাইন ডেস্ক :

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমার অবদান আছে, আমাদের দলের অবদান আছে। আমরা শুরু থেকে শেষ দিন পর্যন্ত আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এখন আমাদের ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে।’

সোমবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের জেলা ও মহানগর জাতীয় পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, আমাদের দোষ কোথায়? তারা বলেছিল আমরা ২০১৪ সালের নির্বাচন করেছি, ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নাকি বৈধতা দিয়েছি। সে কারণে নাকি আমরা আওয়ামী লীগের দোসর। কিন্তু আওয়ামী লীগ আমাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, নির্বাচনে আসতে বাধ্য করেছে সেটা তারা বলে না।

আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম থেকে তাদের পক্ষে সংসদে এবং সংসদের বাইরে কথা বলেছি। আবু সাঈদ নিহত হওয়ার পর জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে সঙ্গে নিয়ে কোনও রাজনৈতিক দলের নেতার আগে তার বাসায় গিয়েছি। সাঈদের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছি। সহায়তার আশ্বাস দিয়েছি। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা শুধু নির্বাচন চাই না, সংস্কারও চাই। সুষ্ঠু নির্বাচনের পর সংস্কার যদি হয় তাহলে প্রধান বাধা হচ্ছে সংবিধান। এটা পরিবর্তন না করলে আবারও একদলীয় ব্যবস্থায় কারও কাছে ক্ষমতা চলে যাবে। সে কারণে সংবিধানকে সংশোধন করেই নির্বাচন করতে হবে। আমরা সব দলের অংশগ্রহণের মাধ্যমে প্রশাসনকে দলীয়করণমুক্ত রেখে নির্বাচন করতে চাই। জাতীয় পার্টিকে ছোট দল ভাবার কারণ নেই। জাতীয় পার্টির নেতাকর্মী সারা দেশে আছে। গ্রামেগঞ্জ আমাদের সাংগঠনিক শক্তিও আছে।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা সদস্যসচিব আব্দুর রাজ্জাক ও জাপা নেতা লোকমান হোসেন প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হাসনাত-সারজিসকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা
পরবর্তী পোস্ট
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ ভিত্তিহীন

রিলেটেড পোস্ট

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

গাজী নজরু‌লের সংসদ সদস্য পদ বা‌তি‌লের জন্য স্পিকার...

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting