দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৫৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

শিবপুরের সংখ্যালঘুদের আতঙ্ক বাবুর আলী

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৬, ২০২১
নভেম্বর ২৬, ২০২১ ০ কমেন্ট 318 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের সংখ্যালঘুরা বাবুর আলী নামের এক ব্যক্তির আতঙ্কে থাকে। অদৃশ্য শক্তির অধিকারী বাবুর আলীর হামলায় বর্তমান মেম্বার মহাদেব ও স্থানীয় অনেকেই হতাহত হয়েছেন।
৫নং শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ খলিলুল্লাহ স্বাক্ষরিত একটি পত্রে দাবী করা হয় ২০১৩ সালে জামায়াত-বিএনপির সহিংসতার সাথে বাবুর আলী জড়িত। এছাড়াও সংখ্যালঘুদের উপরও নির্যাতন করে সে।
যার প্রমান মেলে শিবপুরের ঝিটকির মহাদেব চন্দ্র সরকারের ওপর নির্যাতনের চিত্রে। মহাদেব স্থানীয় মেম্বর। একটি ৪৮ বিঘা আয়তনেরঘের লিজ নিয়ে মাছ চাষ করতেন। কিন্তু ওই ঘেরের ওপর নজর পড়ে বাবুর আলীর। মহাদেবকে হেনস্থা করা জন্য বাবুর আলী মহাদেব ও তার আত্মীয় স্বজনদের নামে একের পর এক মিথ্য মামলা দায়ের করে। মামলা গুলো হলো সিআরপি- ২৫০/১/, ৫২/১৮, ৫৩/১৮, ১৫৫/১৮। মামলাগুলো মিথ্যা প্রমানিত হওয়ায় মহাদেব ও তার আত্মীয় স্বজনদের মামলাগুলো থেকে অব্যাহতি দেয়া হয়। মামলা গুলো থেকে মহাদেব অব্যাহতি পাওয়ার পর বাবুর আলীর আরও হিংসাত্মক হয়ে ওঠে। এসময় অন্য কোন মামলা দায়ের না করে অন্য কৌশলের আশ্রয় নেয়। ২০১৮ সালের ১৪ জুন সকালে বাবুর আলী মহাদেব চন্দ্রের লিজ নেওয়া ঘের দখলে নামে। দখলের খবর পেয়ে মহাদেব চন্দ্র সরকার ৮টির দিকে ঘেরে উপস্থিত হলে বাবুর আলী ও তার সঙ্গীয় লোকজন মাহদেবকে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সে হামলায় মহাদেবের মাথায় ও চোখের উপর কোপ দেয় যার ফলে মহাদেবের খুলির কিছু অংশ কেটে যায়। এঘটনায় জিআর৪৩৮/১৮নং একটি মামলা এখনো চলমান আছে।
মিথ্যা মামলা ও হয়রানি বিষয়ে মহাদেব মেম্বারের সাথে কথা হলে তিনি জানান, বাবুর আলী একেরপর এক মিথ্যা মামলায় আমাকে জর্জরিত করছে। বাধ্য হয়ে আমি সে ঘের ছেড়ে দেই। তারপরও বাবুর আলীর হাত থেকে আমার নিস্তার নেই। তার সব মামলা আদালতে মিথ্যা প্রমান হয়। অপরদিকে যে দিন আমাকে হত্যা করার জন্য হামলা করে তার পরের দিন বাবুর আলী তার স্ত্রীর মাথায় বেøড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি হয়ে আমার নামে আরও একটি মামলা দায়ের করে। সেটিতে কিছুদিন আমাকে হাজতবাস করতে হয়। সেটিও বিচারাধীন আছে। হওয়ার পরও আবারও কিছু দিন পূর্বে আমার নামে চাঁদাবাজির আরও একটি মামলা দিয়েছে যা পিবিআইতে তদন্তাধীন আছে। স্থানীয় অনেকেই এরকম মামলায় জর্জরিত। আমার ঘেরের কর্মচারী ছিল রফিকুল। তাকেও পিটিয়ে আহত করেছে বাবুর আলী।
অপরদিকে একই গ্রামের রফিকুল ইসলামের জমি দখল নিতে গিয়েও বাবুর আলীর সন্ত্রাসী কার্যক্রম সামনে আসে। চলতি বছরের ১১’জানুয়ারী ঝিটকির রফিকুল ইসলাম নিজের জমিতে কাজ করছিলেন। এসময় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে বাবুর আলী তার ছেলেদের সাথে নিয়ে রফিকুলের উপর হামলা করে। এসময় রফিকুলকে নির্মমভাবে নির্যাতন করে তার হাত ভেঙে দেয়। এ নিয়ে আরও একটি মামলা দায়ের হয় যার নং ৩৭, তারিখ ১৫, জানুয়ারী’২১।
এ বিষয়ে রফিকুলের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শিবপুরের ঝিটকিতে একের পর এক জমি দখল ও নির্যাতনের চিত্র উঠে আসে। যার মূল হোতা হলো বাবুর আলী। তার আরও একটি কারন হলো বাবুর আলীর স্ত্রী স্থানীয় মেম্বার ও জামাতা বিত্তবৈভবের অধিকারী। অবশ্য স্থানীয় জনসাধারন এ পরিবারের নির্যাতনের সমুচিত জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন বলে স্থানীয় সুত্রে জানা যায়।
এসব অভিযোগের বিষয়ে বাবুর আলী জানান, ‘এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। আমাকে ফাঁসানো হয়েছে। তবে মারামারির বিষয়টি স্বীকার করে তিনি বলেন আমরা আমাদের ঘেরে গেলে মহাদেবরা আমাদের উপর হামলা করে তাই আমরাও তাদের মেরেছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে মুক্তিযোদ্ধাকে মারপিটকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী পোস্ট
নওয়াপাড়ায় নির্বাচনী পথসভায় নজরুল ইসলাম উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার প্রার্থীকে বিজয়ী করুন

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting