দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৬
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন
প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...
সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...
সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনিতে মুক্তিযোদ্ধাকে মারপিটকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০২১
নভেম্বর ২৫, ২০২১ ০ কমেন্ট 318 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনির খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইবাদুল মোল্যাকে মারপিটকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় খাজরা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোজাম্মল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল, মেম্বর ইব্রাহিম গাজী, শ্যামাপদ ঘোষ, রিপন হোসেন ও সিরাজুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, খাজরা ইউনিয়নে খুলনা থেকে আগত বিএনপি নেতা অহিদুল ইসলামের মদদে তার সহযোগিরা খাজরা ইউনিনের মুক্তিযোদ্ধা কমান্ডার এবাদুল মোল্যাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে আহত করেছে। তারা আরও বলেন, মেম্বর বিপ্লব গত ২২ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে চেয়ারম্যান ডালিমের পক্ষে সাংবাদিক সম্মেলনে অংশ নেয়ায় ওহিদুল তার নিজ ফেসবুকে বিপ্লবকে মা……… (কুরুচিপূর্ণ ভাষায়) সম্বোধন করে ভোটের পরে দেখে নেয়ার হুমকি দিয়ে স্টাটাস দিয়েছে। একজন বীরমুক্তিযোদ্ধা এবং একজন ইউপি সদস্যকে তারা এভাবে আহত ও সম্মানহানী করতে পারে না। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বীরমুক্তিযোদ্ধাকে মারপিটের মদদদাতা বিএনপি নেতা অহিদুল এবং তার সহযোগিদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা, ইউপি সদস্য ও সাধারণ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা সহ অন্যান্যরা। পরদিন ২৩ নভেম্বর সকাল ৮টার দিকে বর্তমান চেয়ারম্যান ডালিম সমর্থীত বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা তুয়ারডাঙ্গা মৎস্য সেটের উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে গদাইপুর গ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী অহিদুল মোল্যার বাড়ীর সামনে পৌছালে অহিদুল সমর্থক কয়েকজন তার গতিরোধ করে বর্তমান চেয়ারম্যান ডালিমের পক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে তাদের নেতা অহিদুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে কেন জানতে চায়। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ীভাবে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। পওে আহত অবস্থায় তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা আশাশুনি থানায় একটি লিখিত এজাহার দায়ের করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটা খাদ্য গুদামে আমন সংগ্রহ শুরু
পরবর্তী পোস্ট
শিবপুরের সংখ্যালঘুদের আতঙ্ক বাবুর আলী

রিলেটেড পোস্ট

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৩, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ

জুন ৯, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting