দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:২২
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩
শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
সাতক্ষীরায় জমিজমা বিরোধে সীমানা প্রাচীর ভাঙচুর: আহত- ৩
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
শ্যামনগরে সারের ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

শহরের কোলাহল পেরিয়ে কাশফুলের রাজ্যে প্রিয়জনের সঙ্গে খুলনাবাসী

কর্তৃক Satnadee Satkhira অক্টোবর ১১, ২০২৬
অক্টোবর ১১, ২০২৬ ০ কমেন্ট 20 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: নীল আকাশে সাদা মেঘের ভেলা, মৃদু বাতাসে দুলছে সারি সারি শুভ্র কাশফুল। কোথাও পরিবার নিয়ে ঘুরছেন দর্শনার্থীরা, কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনের সঙ্গে কাটাচ্ছেন একান্ত কিছু মুহূর্ত। কারও হাতে মোবাইল ফোন, কেউ ব্যস্ত ক্যামেরায় স্মৃতি ধরে রাখতে। শরতের এমন মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ খুলনাবাসী। নগরীর কেডিএ ময়ূর আবাসিক এলাকা যেন হয়ে উঠেছে কাশফুলের রাজ্য যেখানে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা স্বস্তি খুঁজছেন ব্যস্ত নগরজীবনের মানুষ।

শরৎ এলেই বাংলার প্রকৃতিতে দেখা মেলে কাশফুলের শুভ্র আয়োজন। নীল আকাশ, সাদা মেঘ আর বাতাসে দোল খাওয়া কাশফুলের মিতালি মন ছুঁয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। সেই সৌন্দর্য উপভোগ করতে এখন দূরে কোথাও ছুটে যেতে হচ্ছে না খুলনাবাসীকে। নগরীর কেডিএ ময়ূর আবাসিক এলাকার বিস্তীর্ণ জায়গাজুড়ে ফুটে থাকা কাশফুলই তৈরি করেছে গ্রামবাংলার শরতের এক অনন্য আবহ।

শরতের কোমল রোদে কাশফুলের শুভ্রতা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বাতাসে দুলতে থাকা ফুলের সারি আর চারপাশের মনোরম পরিবেশে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। শহরের ব্যস্ততা, যানবাহনের শব্দ আর প্রতিদিনের কর্মব্যস্ততা থেকে কিছুটা দূরে এসে প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ পেয়ে খুশি তাঁরা।

দর্শনার্থী শেখ বাপ্পি বলেন, সারাদিন অফিসের ব্যস্ততা শেষে বাসায় ফেরার পথে বাতাসে দুলতে থাকা কাশফুলের সৌন্দর্য দেখে এখানে চলে এসেছি। শহরের ব্যস্ত জীবনে এমন পরিবেশে কিছুক্ষণ সময় কাটালে মনটা ভালো হয়ে যায়। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সব ক্লান্তি যেন কিছুটা ভুলে থাকা যায়।

দর্শনার্থী পারভেজ হাওলাদার বলেন, এর আগেও এখানে কাশফুল দেখতে এসেছিলাম। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লেগেছিল। তাই এবার পরিবারের সবাইকে নিয়ে এসেছি, যেন তাঁরাও এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। পরিবারের সঙ্গে এমন পরিবেশে সময় কাটানো সত্যিই আনন্দের।

বাবার সঙ্গে ঘুরতে এসে আনন্দে মেতে উঠেছে ১০ বছর বয়সী রূপকথা। এখানকার পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে সে বলে, এখানে এসে আমার খুবই ভালো লাগছে। সবাই ছবি তুলছে, আমিও ছবি তুলেছি। এখানকার পরিবেশটা অনেক সুন্দর।

এদিকে, কাশফুলের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত স্মৃতি নামের এক তরুণী। পছন্দের মুহূর্তগুলো ফ্রেমে ধরে রাখছিলেন তিনি। চারপাশের শুভ্র কাশফুল আর মনোরম পরিবেশ উপভোগ করতে এসে তাঁরও ভালো লাগছে জায়গাটি।

দর্শনার্থীদের আনাগোনায় কেডিএ ময়ূর আবাসিক এলাকার কাশফুলঘেরা জায়গাটি হয়ে উঠেছে শরৎ উপভোগের আকর্ষণীয় স্থান। কেউ ছবি তুলছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে হাঁটছেন, আবার কেউ প্রিয়জনের সঙ্গে গল্পে মেতে উঠেছেন। শিশুদের উচ্ছ্বাস আর তরুণ-তরুণীদের ছবি তোলার ব্যস্ততায় মুখর হয়ে উঠছে কাশফুলের চারপাশ।

শুধু সৌন্দর্য উপভোগ নয়, নগরজীবনের একঘেয়েমি কাটিয়ে প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগও এনে দিয়েছে প্রকৃতির এই আয়োজন। ব্যস্ততার ভিড়ে এমন ছোট ছোট মুহূর্তই অনেকের কাছে হয়ে উঠছে আনন্দ ও প্রশান্তির উৎস।

শহরের বুকেই শরতের এই শুভ্র আয়োজন যেন খুলনাবাসীকে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে ফেরার কথা। নীল আকাশের নিচে দুলতে থাকা কাশফুলের সারি তাই শুধু সৌন্দর্যের হাতছানি নয়, ব্যস্ত জীবনে একটু স্বস্তি খুঁজে নেওয়ারও উপলক্ষ। আর সেই স্বস্তির টানেই পরিবার, বন্ধু ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে কাশফুলের রাজ্যে ছুটে আসছেন নগরবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক
পরবর্তী পোস্ট
আশাশুনিতে শিশু ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

রিলেটেড পোস্ট

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও...

অক্টোবর ৮, ২০২৬

খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...

অক্টোবর ৫, ২০২৬

খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের

অক্টোবর ৩, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting