দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:২৯
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

লকডাউনে ভাড়ায় চালিত মোটর সাইকেলে যাত্রী বহন বন্ধ থাকায় চরম কষ্টে দিন কাটছে মণিরামপুরে শতাধিক পরিবারে

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৯, ২০২১
এপ্রিল ১৯, ২০২১ ০ কমেন্ট 341 ভিউস

আতিয়ার রহমান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর পৌর শহরের স্বরুপদাহ গ্রামের আব্বাস উদ্দীন ভাড়ায় চালান মোটর সাইকেল। দু’চাকার পরেই তার পুরো সংসারটাই চলে। লকডাউনের কারণে গত ক’দিন কোন ভাড়াপাতি না থাকায় চরম কষ্টের মধ্যে দিন কাটছে তার। একে তো রমজান মাস, সামনে আসছে ঈদ, এদের সকলেরই যেন স্বপ্ন ভেঙ্গে যাচ্ছে। সংসারে মা-বাবা স্ত্রী সন্তান নিয়েই উপজেলার কয়েক শ’ পরিবারের জীবন-জীবিকা চলে মোটর সাইকেল ভাড়ায় চালিয়ে। খেদাপাড়ার রেজাউল করিম, ভাড়ায় চালক আকবার হোসেন, সুলতান পারভেজ, লিটন, শরিফুল ইসলাম, তাহেরপুর গ্রামের মোস্তফা ও মনিরুল ইসলামের সাথে শনিবার কথা হয় এ প্রতিবেদকের। লকডাউনে যাত্রী বহন বন্ধ থাকায় চরম কষ্টে দিন কাটছে তাদের। যদিও অনেকেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হলেও কোন ভাড়াপাতি হচ্ছে না। তাহেরপুরের মনিরুল  ও মোস্তফা বলেন, অভাবের তাড়নায় ঝুঁকি নিয়ে রাস্তায় বের হলেও, কোন লোকজন নেই রাস্তায়। যার ফলে পরিবার নিয়ে চরম কষ্টে দিন যাচ্ছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, মণিরামপুরের রাজগঞ্জ, খেদাপাড়া, নেহালপুর, ঢাকুরিয়া, ভান্ডারী মোড়, দূর্গাপুর মোড় এবং দোলখোলা সড়কে ৮শতাধিক ভাড়ায় চালিত মোটর সাইকেল রয়েছে। অভাবগ্রস্থ পরিবারের সদস্যরা জীবন-জীবিকা নির্বাহ করতে মোটর সাইকেল ভাড়ায় চালায় তারা। একটি মোটর সাইকেলের দু’চাকার পরে সংসার চলে এদের। গত ক’দিন লকডাউন থাকায় যাত্রী বহনে কাজ করতে পারছেন না প্রশাসনের চাপে। এসব চালকদের কেউ কেউ ঝুঁকি নিয়ে বের হলেও কোন ভাড়া পাতি হচ্ছে না বলে জানিয়েছেন চালকরা। উপজেলার রাজগঞ্জ সড়কে ২’শ ২৫খানা মোটর সাইকেল ভাড়ায় চলে। এ সড়কের চালক সমিতির সভাপতি মিন্টু এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, মোটর সাইকেল ভাড়া চালিয়ে সংসার চালায় নিতান্তই অভাবী পরিবারে লোকজন। লকডাউনের ফলে বাড়ীতে বসে সময় পার করতে হচ্ছে। যে কারণে চরম কষ্টের মধ্যে দিনাতি পাত করছেন প্রত্যেকটি পরিবার। খেদাপাড়া সড়কের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আসাদও একই কথা বলেছেন। নেহালপুর সড়কের মোটর সাইকেল ভাড়ায় চালক ইকবাল হোসেন বলেন, সংসার চালানোর কোন উপায় নেই তার। তারপরও রাস্তায় ঝুঁকি নিয়ে বের হতে হচ্ছে। কিন্তু ভাড়াপাতি না থাকায় কোন আয়-রোজগার হচ্ছে না। ঢাকুরিয়া সড়কের ভাড়ায় চালক রবিউল ইসলামও একই কষ্টের কথা বলেছেন। তবে এসব চালকরা সরকারের কাছ থেকে সহযোগিতা দাবী করে বলেন, সামনে ঈদ সরকার যদি আমাদের একটু সহযোগিতা করেন তাহলে ঈদ উপলক্ষে মা-বাবা স্ত্রী সন্তানদের দু’মুঠো ভাত দেওয়া সম্ভব হবে।

মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম বলেন, উপজেলাধীন মোটর সাইকেল চালকরা সমষ্টিগত ভাবে আমার কাছে আইডি কার্ডের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র দিলে সরকারের কাছ থেকে তাদের জন্য কিছু করার চেষ্টা করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় সিআইজি সদস্যের মাঝে খড় কাটা মেশিন বিতরণ
পরবর্তী পোস্ট
কলারোয়ায় হ্যাকারের খপ্পরে বিকাশ এজেন্ট, খোয়া গেল ৩৮ হাজার টাকা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting