দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৫৬
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের দোকানে দোকানে বিক্রি হচ্ছে জাতিসংঘের ত্রাণ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 327 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাস্তায় দোকানে দোকানে বিক্রি হচ্ছে জাতিসংঘের দেওয়া বিনামূল্যের ত্রাণ সামগ্রী। এসব পণ্যের মধ্যে রয়েছে- ভোজ্যতেল, আটা ও চাল।

যদিও ওইসব পণ্যের উপরে লেখা রয়েছে- ‘বিক্রির জন্য নহে’। তারপরও সেগুলো অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতাদের কাছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্কাই নিউজ’ এর অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্কাই নিউজের একটি অনুসন্ধানী দল ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে এই ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে। সেখানে ভোজ্যতেলের পাশাপাশি আটা ও চালও অর্থের বিনিময়ে বিক্রি করছেন দোকানিরা, যদিও সেগুলোর গায়ে লেখা রয়েছে- ‘বিক্রির জন্য নহে’।

এ ব্যাপারে একজন দোকানির সঙ্গে কথা বললে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন। এরপর তৎক্ষণাৎ তার দোকানে থাকা জাতিসংঘের সহযোগী সংস্থা ‘ওয়ার্ল্ড ফুট প্রোগ্রাম’ এর লোগো লাগানো ওইসব খাদ্যপণ্যের প্যাকেটগুলো দ্রুত গোপন করার চেষ্টা করেন।

এগুলো কীভাবে তার কাছে আসছে, এ বিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে তিনি বলেন, “গ্রামবাসী, যারা ত্রাণ হিসেবে এগুলো পেয়েছে তারাই এগুলো বিক্রি করে দিয়েছেন। তারা শিশুদের ওষুধ কিনতে এগুলো আমার কাছে বিক্রির জন্য নিয়ে আসে, জরুরি প্রয়োজন বিবেচনায় আমি সেগুলো কিনে নিই।”

দীর্ঘ আট বছর ধরে চলমান ইয়েমেন যুদ্ধে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির শিশুরা। জাতিসংঘের তথ্যানুযায়ী, দেশটিতে প্রতিরোধযোগ্য কারণে প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে। সেখানে আনুমানিক ১১ মিলিয়ন শিশুর মানবিক সহায়তার প্রয়োজন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সূত্র: স্কাইনিউজ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেম্বারের বিরুদ্ধে কয়েক টন চাউল আত্মসাতের অভিযোগ
পরবর্তী পোস্ট
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স; একদিনে গ্রেফতার ৪৫৭

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting