দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মেম্বারের বিরুদ্ধে কয়েক টন চাউল আত্মসাতের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২৩
মার্চ ২৫, ২০২৩ ০ কমেন্ট 311 ভিউস

জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে জেলেদের জন্য ‘মানবিক কর্মসূচি’র আওতায় বিশেষ বরাদ্দ চাল থেকে ১০ কেজি কম দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, নিবন্ধিত দরিদ্র জেলেদের জন্য বরাদ্দ করা ৪০ কেজি চালের বদলে তাদের দেওয়া হয়েছে ৩০ কেজি করে। আর বরাদ্দের ৭টন চাল হরিলুট-করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের ভাই আহসান হাবিব মিন্টুর (মেম্বার) বিরুদ্ধে। গত বুধবার ( ২২মার্চ) নাজিরপুর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণকালে এমন অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, ২০২২-২৩ অর্থ বছরে জাটকা আহরণে বিরত থাকা দরিদ্র জেলেদের জন্য ‘মানবিক কর্মসূচির’র আওতায় নাজিরপুর ইউনিয়নের ৬৮৩ জন নিবন্ধনকৃত জেলেদের মাঝে ৪০ কেজি হারে ২৭.৩২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। গত বুধবার নাজিরপুর ইউনিয়ন পরিষদের পাশে ধানদী কামিল মাদ্রাসা মাঠে ওই চাল বিতরণ করছিলেন ইউপি সদস্যরা।

এসময় সরেজমিন দেখা গেছে, জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। পাশেই বসে আছেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও ইউপি সচিব। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড়ঝাপ শুরু করেন ইউপি সচিব আবু বকর।

চাল নিয়ে ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের জেলে মো. রেজাউল করিম (৪৩) বলেন, আগে ৪০ কেজি করে চাল পেতাম। এবার দিয়েছে ৩০ কেজি। তবে বস্তা দেখে মনে হয় ৩০ কেজিরও কম। পরিষদের পাশে এক দোকানে মাপ দিয়ে দেখা যায় ওই বস্তায় চাল রয়েছে ২৩ কেজি ৯০০ গ্রাম। ৬নং ওয়ার্ডের জেলে আ. রহমান, মো. শাজাহান সরদার ও ফারুক মৃধা চাল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তাদের সাথে কথা হলে তারাও জানান, আগে ৪০ কেজি করে চাল দেয়া হত, এবার ৩০ কেজি করে দেয়া হয়েছে। ৮নং ওয়ার্ডের জেলে মো. জাকির হোসেন ও ২ নং ওয়ার্ডের জেলে মো. ফিরোজ জানান, তাদেরকেও ৩০কেজি করে চাল দিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইউপি চেয়ারম্যান এস.এম মহসিনরে অনুপস্থিতিতে চেয়ারম্যানের ভাই ইউপি সদস্য আহসান হাবিব মিন্টুর একক সিদ্ধান্তে জেলেদের মাঝে ৪০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি করে চাল বিরতণ করা হয়।

৬৮৩ জন নিবন্ধিত জেলেকে ১০ কেজি করে চাল কম দিলে হিসেব অনুযায়ী প্রায় ৭ মেট্রিক টন চাল মিন্টু আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। যার বর্তমান বাজার মূল্য আড়াই লাখ টাকার বেশি।

জেলেদের চাল বিতরণে অনিয়মের বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব মিন্টু সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করে বলেন, এবারের জন্য মাফ করেন। সংবাদ প্রকাশ করার দরকার নেই।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. আলম হোসেন চাল কম দেয়ার সত্যতা স্বীকার করে বলেন, ৬৮৩ জনের নামে চাল বরাদ্দ পাইছি। জেলে সংখ্যা ৭৫৩ জন। তাই সকল জেলেদের মধ্যে ৩০ কেজি করে চাল দিয়ে সমন্বয় করা হয়েছে। ৭৫৩ জন জেলেকের ৩০ কেজি করে চাল দিলেও প্রায় ৫ মেট্রিক টন চাল অবশিষ্ঠ থাকে। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। অবশিষ্ট সেই চাল কোথায় জানতে চাইলে প্যানেল চেয়ারম্যান আলম হোসেন কোনো উত্তর দিতে পারেননি ।

নাজিরপুর ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বরাদ্দ কম, তাই বাকি জেলেদের সাথে সমন্বয় করে চাল দিতে হয়েছে। এজন্য চালও কম দেয়া হয়েছে। একই কথা বলেন ইউপি সচিব মো. আবু বকর। উপজেলা সিনিয়র সহকারী মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন বলেন, নিবন্ধনকৃত প্রতি জেলেদের যেভাবে বরাদ্দ দেয়া সেভাবেই চাল বিরতণ করতে হবে। কম দেয়ার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এখনো রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বাইডেন
পরবর্তী পোস্ট
যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের দোকানে দোকানে বিক্রি হচ্ছে জাতিসংঘের ত্রাণ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting