দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মিড ডে মিল’র ফলে শিক্ষায় মনোযোগী হবে কোমলমতি শিক্ষার্থীরা-দেবাশীষ চৌধুরী

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩০, ২০১৯
অক্টোবর ৩০, ২০১৯ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. জুনায়েদ হোসেন লস্কর বায়রন’র সভাপতিত্বে মিড ডে মিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ ও দেশের কর্ণধর। নতুন প্রজন্মের এই শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষায় ঝরে পড়া রোধ, ক্লাসে ছাত্রছাত্রী ধরে রাখা এবং শিক্ষার মান বাড়াতে সব শিক্ষার্থীকে দুপুরের খাবার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় স্কুল মিল নীতি ২০১৯-এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। এ নীতিমালা অনুমোদনের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হবে। তাদের আর না খেয়ে সোয়া ৪টা পর্যন্ত স্কুলে থাকতে হবে না। তারা এখন দুপুরে রান্না করা খাবার খেতে পারবে। দুপুরে খাবার দেয়ার ফলে শিক্ষার্থীরা পাঠ গ্রহণে আরো মনোযোগী হবে। বর্তমানে দুপুরের পর অনেক শিক্ষার্থী ক্লাস করতে আগ্রহ হারিয়ে ফেলে। কারণ এক শিফটের স্কুলে সকাল সোয়া ৯টা থেকে সোয়া ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে থাকার মতো শক্তি থাকে না। একটানা সাড়ে ৩ ঘণ্টা ক্লাস করার পর দুপুরে সোয়া ১টার সময় মাত্র ৩০ মিনিটের বিরতি দেয়া হয়। এ সময়ের মধ্যে একজন শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে খাবার খেয়ে ফিরে আসাটা দুরূহ। আবার বাড়ি গিয়ে খেয়ে আসা সম্ভব, কিন্তু দুপুর ১টার মধ্যে গ্রামের কতজন মা পারেন রান্নার কাজ শেষ করতে? অধিকাংশই পারেন না।’
মিড ডে মিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা, বিশিষ্ট সমাজসেবক এবং সাতক্ষীরার ক্লিন ইমেজের সবার প্রিয় যুব নেতা মীর মহিতুল আলম মহি, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন আজু প্রমুখ। এসময় দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে মিড ডে মিল’র খাবার বিতরণ করেন এবং বিশিষ্ট সমাজসেবক এবং সাতক্ষীরার ক্লিন ইমেজের সবার প্রিয় যুব নেতা মীর মহিতুল আলম মহি’র পক্ষ থেকে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ সোমা, সহকারি প্রধান শিক্ষক সামছুন্নাহার, সহকারি শিক্ষক নিলুফা ইয়াসমিন, হাফিজা খাতুন, ফারজানা বানু, ছাবিরা আক্তার, সৌমেন হাসান খানসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঘুষের টাকা সহ সাতক্ষীরা পাসপোর্ট অফিসে আনসার প্লাটুন কমান্ডার আটক
পরবর্তী পোস্ট
আশাশুনিতে বেতনা নদী দখল করে অবৈধ ইট ভাটার কার্যক্রম!

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting