দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৫৬
সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মণিরামপুর

মণিরামপুরে মাছের ঘের থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২২
মার্চ ২০, ২০২২ ০ কমেন্ট 301 ভিউস

রাশেদ আলী: মনিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪৪) নামের এক মুদি দোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৯ মার্চ শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার লহ্মণপুর গ্রামের উজ্জ্বলের ঘেরে লাশটি দেখতে পায় তার স্ত্রী। পরে পুলিশের খবর দেন। পুলিশ ঘেরের পাড়ের পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে। বিল্লাল হোসেন লহ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। তিনি চার কন্যার জনক। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে।

পুলিশসহ স্থানীয়রা জানান, সুদের ঋণের বেড়াজালে জড়িয়ে পড়েন বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সাথে তাঁর প্রায় ঝগড়া হতো। শুক্রবার বিকেলে স্ত্রীর সাথে ফের ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার বিকেলে ৫ টার দিকে বাড়ি থেকে এক কিলোমিটার দ‚রে উজ্জ্বলের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান তার স্ত্রী আমেনা।

স্থানীয়দের ধারণা বিষপানে বিল্লাল আত্মহত্যা করেছেন। বিষ খাওয়ার পর তিনি ঘেরের পাড়ে বমি করেন। সে বমি খেয়ে একটি শালিখ পাখি মারা গেছে। ঘেরের পাড়ে পাখিটিকে মৃত পড়ে থাকতে দেখা গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বর হারুন বলেন, সুদের দেনায় দায়গ্রস্থ হয়ে যাওয়ায় বিল্লাল আতœহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। বিল্লালের স্ত্রী আমেনা খাতুন জানায়, অনেকদিন ধরে তার মন মিজাজ খারাপ। প্রায় আমার সাথে ঝগড়া করতো। শুক্রবার বিকেলে আমার সাথে ঝগড়া করে দোকানে যায়। আর বাড়ি না ফেরায় আমি খুজাখুজি করতে থাকি। এক পর্যায় ঘেরের পাড় দিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফেলানো পায়। পরে পাড়ে নীচে চোখ যেতেই দেখি স্বামীর লাশ পানিতে ভাসছে। তখনি আমি হইচই করলে পাশের লোকজন ছুটে আসে। আমার মনে হচ্ছে স্বামী দেনার দায়ে বিষ পানে আতœহত্যা করেছে।

এদিকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) লিটন মিয়া শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে বলেন, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রাথমিক ধারণা করা হচ্ছে ঋণের দায়ে ও স্ত্রীর সাথে অভিমান করে কিছু একটা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না। এ বিষয়ে ইনসপেক্টর বানী ইসরাইল বলেন, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে
পরবর্তী পোস্ট
আশাশুনিতে মুুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন

রিলেটেড পোস্ট

মনিরামপুরের বেলতলা হাজরাকাটি গ্রামে গৃহবধূ রেক্সোনার ওপর হামলা,...

এপ্রিল ১৬, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

মনিরামপুরে আম দেয়ার নাম বলে চার বছরের শিশুকে...

মে ২৪, ২০২৫

মনিরামপুরে বাল্যবিবাহ ও মাদক  প্রতিরোধে সভা 

মে ১০, ২০২৫

মনিরামপুরে ফসলি জমি ও বিল রক্ষায় মানববন্ধন-সমাবেশ করেছে...

মে ১০, ২০২৫

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting