দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:২১
পাইকগাছায় জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের মতবিনিময় সভা
আবুল খায়ের গ্রুপের সুপেয় পানির প্লান্ট উপকূলে দেখালো...
শ‌্যামনগর থে‌কে ভেটখালী সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ
শ্যামনগরে সংবাদ প্রকাশের জের: বিএনপি নেতাকর্মীদের দখল করা...
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা
সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, পরীক্ষা...
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভোমরায় উপবৃত্তির ফরম পূরণে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ: দেখার কেউ নেই

কর্তৃক kobirubel.satnadee মে ৬, ২০২১
মে ৬, ২০২১ ০ কমেন্ট 407 ভিউস

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবলের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপবৃত্তির ফরম পূরণ বাবদ জন প্রতি ছাত্র-ছাত্রীর কাছ থেকে তিন শতাধিক টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  বৃত্তি তালিকায় স্থান পাওয়ার জন্য এমন ভাবে টাকা নেওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে গত ৫ই মে বুধবার বেলা ১২টায় সরেজমিনে গিয়ে জানা যায়, প্রধান শিক্ষকের নির্দেশে সহকারী শিক্ষক আছাদ ও শিক্ষিকা ফারহানা সহ অনান্য শিক্ষকরা উপবৃত্তির ফরম ফরম পূরন বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে তিন শত টাকা করে নিচ্ছে। টাকা নেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে জানতে চাইলে শাখরা গ্রামের সপ্তম শ্রেনী পড়ুয়া এক ছাত্রীর পিতা সাইফুল ইসলাম, একই শ্রেনীতে পড়ুয়া ছাত্রের পিতা আসাদুল ইসলাম, শাঁখরা বাজার কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবক শিক্ষার্থীদের কাছ থেকে তিনশত টাকা নেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে উপবৃত্তির ফরম পূরন করার দায়িত্বে থাকা শিক্ষিকা ফারহানার কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনশত টাকা না আমরা খরচ বাবদ একশত টাকা করে নিচ্ছি। বিদ্যালয় এডহক কমিটির সদস্য শাহাজাহান আলী জানান, আমাদের বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক আলমগীর হোসেন কম্পিউটার বিষয়ে অনভিজ্ঞ। যার কারনে বাইরের কম্পিউটার হতে ফরম পূরন করতে এই খরচের টাকা নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের  এক জন সহকারী শিক্ষক (গণিত) দেবাশীষ দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ সর্বমোট তিনশত টাকা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবল এর কাছে জানতে চাইলে তিনি শিক্ষার্থী প্রতি খরচ বাবদ একশত টাকা করে নেওয়ার কথা স্বীকার করেন এবং কম্পউিটার শিক্ষক এর কম্পিউটার বিষয়ে পারদর্শিতা কম আছে বলে জানান। বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কত টাকা নেওয়া হচ্ছে আমি জানিনা। তবে কয়েকজন অভিভাবক আমার কাছে এ বিষয়ে অভিযোগ দিলে আমি প্রধান শিক্ষক কে টাকা বেশি না নেওয়ার ব্যাপারে সর্তক করেছি। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের মোবাইল নাম্বারে ০১৭১৫২১৮২২৭ যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় শুনে বলেন আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপর কয়েক বার তার মোবাইলে কল দিলে নাম্বার ব্যস্ত দেখায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে প্রধানমন্ত্রী কর্তৃক করোনা আক্রান্ত ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting