দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ভারতের জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস, এনসিপি ও সিপিআই

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২৩
এপ্রিল ১০, ২০২৩ ০ কমেন্ট 434 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জাতীয় স্তরের রাজনীতিতে প্রভাব তৈরির চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সাফল্যের বদলে এল বড় ধাক্কা। মমতার দল তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের মর্যাদা কেড়ে নিল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে মহারাষ্ট্রভিত্তিক মারাঠা রাজনীতির লৌহপুরুষ খ্যাত শারদ পাওয়ারের এনসিপি (ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি) এবং বাম দল সিপিআইয়ের (কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া) সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আর মর্যাদা রইল না।

তবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে জাতীয় দল হিসাবে ঘোষণা করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন।

জাতীয় দল হওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। এর মধ্যে একটি পূরণ করা জরুরি। প্রথমত, লোকসভা নির্বাচনে অন্তত তিনটি রাজ্যে প্রার্থী দিতে হবে একটি দলকে। সেই সঙ্গে জিততে হবে দেশের মোট লোকসভা আসনের ২ শতাংশে। দ্বিতীয়ত, লোকসভা বা বিধানসভা নির্বাচনে অন্তত চারটি রাজ্যে ৬ শতাংশ করে ভোট পেতে হবে। এবং এক বা তার বেশি রাজ্যে পেতে হবে চারটি লোকসভা আসন।

তৃতীয়ত, চারটি বা তার বেশি রাজ্যে রাজ্যদলের তকমা। উপরোক্ত তিন শর্তের যেকোনো একটি পূরণ করলেই মেলে জাতীয় দলের তকমা। যার কোনো মানদণ্ডই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এনসিপি বা সিপিআই পূরণ করতে পারেনি। গত বছর জুলাইয়ে তৃণমূল কংগ্রেস, এনসিপি এবং সিপিআইকে চিঠি পাঠিয়ে কমিশন বলেছিল, তোমাদের জাতীয় দল হিসাবে মর্যাদা কেন কেড়ে নেওয়া হবে না?

তিন দলের থেকেই মেলেনি সন্তোষজনক উত্তর। উল্টো জাতীয় দলের তকমা যাতে খারিজ করা না হয়, তার জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন যাতে কোনো পদক্ষেপ না করে তার আবেদন করেছিল তৃণমূল।

পাল্টা তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসব টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি এক মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল এ ব্যাপারে ১৩ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করতে নির্বাচন কমিশনকে। ফলে সিদ্ধান্ত ঘোষণা করে নির্বাচন কমিশন। জাতীয় দলের তকমা হারাল তিন দল।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মাত্র সাত বছরের ব্যবধানে ফের আঞ্চলিক দলে পরিণত হলো মমতার দল। অন্যদিকে দিল্লির পাশাপাশি গুজরাট, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে নির্বাচনী সাফল্য পেয়ে তিনটি শর্তের তিনটি পূর্ণ করতে পেরেছেন অরবিন্দ কেজরিওয়াল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১৫৮ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেট
পরবর্তী পোস্ট
রোহিঙ্গাদের আরও ২ কোটি ৩৮ লাখ ডলার দিল যুক্তরাষ্ট্র

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting