দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪৩
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

১৫৮ কোটি টাকায় বিক্রি হলো বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেট

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১০, ২০২৩
এপ্রিল ১০, ২০২৩ ০ কমেন্ট 323 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :

আমাদের দেশে একটি গাড়ির লাইসেন্স করাতে কত টাকা লাগে- হাজার দশেক থেকে শুরু করে এক লাখ। অথচ দুবাইয়ে একটি বিরল লাইসেন্স প্লেট বিক্রি হয়েছে দেড়শ কোটি টাকারও বেশি দামে। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি লাইসেন্স প্লেটের রেকর্ড গড়েছে সেটি।

গত শনিবার (৮ এপ্রিল) ‘পি ৭’ লাইসেন্স প্লেটটি নিলামে তুলেছিল এমিরেটস অকশন এলএলসি। শেষপর্যন্ত এটি সাড়ে পাঁচ কোটি দিরহামের বিনিময়ে কিনে নেন অজ্ঞাত এক ব্যক্তি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৫৮ কোটি ৭১ লাখ টাকারও বেশি।

বাংলাদেশে সোনার দাম দুবাই-পাকিস্তানের চেয়ে বেশি!

নিলামে পাওয়া এই অর্থ দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদের বৈশ্বিক খাদ্য সহায়তা কর্মসূচি ‘ওয়ান বিলিয়ন মিলস এনডোমেন্ট’-এ দান করা হবে বলে জানানো হয়েছে।

নিলাম কর্তৃপক্ষের ভাষ্যমতে, বিরল ‘পি ৭’ লাইসেন্স প্লেট হঠাৎ দেখলে মনে হবে, সেখানে কেবল সাত সংখ্যাটিই লেখা। কারণ পি বর্ণটি কিছুটা দূরে লেখা থাকবে।

সংযুক্ত আরব আমিরাতে দাতব্য কাজে বিশেষ নম্বর প্লেটগুলো নিলামে তোলা অনেকটা রীতিতে পরিণত হয়েছে। এর মাধ্যমে অতিধনী ব্যক্তিরা বিপুল টাকা খরচ করে তাদের আত্মমর্যাদাবোধ, সম্পদের বিশালত্ব ও সৌখিন মানসিকতার প্রকাশ ঘটান।

বিয়ে করলেন দুবাইয়ের রাজকুমারী

শনিবারের নিলাম প্রায় ১৫ বছর আগে স্থানীয় ব্যবসায়ী সাইদ আব্দুল গাফফার খৌরির গড়া একটি রেকর্ড ভেঙে দিয়েছে। সাইদ ২০০৮ সালে আবুধাবিতে ‘১’ নম্বরধারী লাইসেন্স প্লেটের জন্য ৫ কোটি ২২ লাখ দিরহাম (১৫০ কোটি টাকা প্রায়) খরচ করেছিলেন।

তবে নতুন রেকর্ডধারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

শুধু আমিরাতে নয়, এর বাইরেও বিরল লাইসেন্স প্লেটগুলো বিপুল টাকায় বিক্রি হওয়ার রেকর্ড রয়েছে। যেমন চলতি বছরই হংকংয়ে ‘আর’ লেখা একটি নম্বর প্লেট নিলামে ৩২ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল।

দুবাইয়ের ব্যবসায়ী বলবিন্দর সিং সাহনি (আবু সাবাহ নামে পরিচিত) ২০১৬ সালে ৩ কোটি ৩০ লাখ দিরহাম দিয়ে ‘ডি ৫’ নম্বর প্লেট কিনেছিলেন। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুবাই সোনার শহর। এটি বড়লোকের শহর, নিরাপদ মানুষ, সুন্দর মানুষের শহর। তাই সবাই তাদের স্ট্যাটাস দেখাতে চায় আমিরাতে তিন কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশের মোহাম্মদ

সাহনি জানান, তিনি ২০০৬ সালে প্রথমবার বিলাসবহুল হোটেল বুর্জ আল আরবে গিয়েছিলেন। কিন্তু তার গাড়ির লাইসেন্স প্লেটে অনেক বেশি নম্বর থাকায় তাকে ঢুকতে দেওয়া হয়নি। সাহনিকে বলা হয়েছিল, তার কাছে একটি দুই-সংখ্যার নম্বর প্লেট অথবা রিজার্ভেশন থাকতে হবে।

তিনি বলেন, একটি এক সংখ্যার লাইসেন্স প্লেট থাকা আমার স্বপ্ন ছিল। যখন সুযোগ এলো এবং তারা আমাকে বললো, এই অর্থ দাতব্য কাজে যাবে, আমি রাজি হয়ে গেলাম।

সাহনি জানান, নয় সংখ্যাটি তার প্রিয় হওয়ায় ডি ৫ নম্বর প্লেটটি তার জন্য উপযুক্ত ছিল। কারণ পাঁচের সঙ্গে ডি (বর্ণমালার চতুর্থ অক্ষর) যোগ করলেলে যোগফল হবে নয়।

সর্বোচ্চ দামের লাইসেন্স প্লেটের বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও এমিরেটস নিলাম কর্তৃপক্ষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যুক্তরাষ্ট্রে নথি ফাঁস যুদ্ধের পরিকল্পনা বদলাতে বাধ্য হলো ইউক্রেন
পরবর্তী পোস্ট
ভারতের জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস, এনসিপি ও সিপিআই

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting