দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:১৪
সাতক্ষীরায় কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ: ১৬ বছরে...
আশাশুনিতে শহীদ জিয়ার আমলের দু’টি খাল পুনঃখননের দাবি
খুলনার গাছে আপেল ধরল কীভাবে? রহস্যের পেছনে যে...
দেবহাটায় শামীম হত্যা মামলায় সাদিকুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায়...
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সাতক্ষীরায় কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বাড়াতে আলোচনা সভা...
দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন
অগ্রগতি সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মো. সেলিমুর রহমানের নাগরিক...
হাবিবুল্লাহর নেতৃত্বের সিন্ডিকেট কপোতাক্ষ-খোলপেটুয়ার বালু লুটছে
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে আশাশুনি মাদ্রাসার সভাপতি হলেন চেয়ারম্যান প্রার্থী এড. পিন্টু

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৫, ২০২১
মার্চ ২৫, ২০২১ ০ কমেন্ট 355 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বড় ভাই শাহজাহান আলীর স্থলাভিষিক্ত হয়ে আশাশুনি আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন ছোট ভাই এড. শহিদুল ইসলাম পিন্টু। বড় ভাই এম. শাহজাহান আলী ১০ বছর যাবৎ আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ১০ বছর আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। এক পর্যায়ে তিনি স্ট্রোকজনিত কারনে অসুস্থ্য হয়ে পড়লে জননেত্রী শেখ হাসিনা তার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন ও চিকিৎসা সহায়তা দেন। তিনি দুই মাস ভারতে চিকিৎসাধীন ছিলেন। শারিরীকভাবে কিছুটা সুস্থ্য হলেও চোখের আলো আর ফিরে পাননি। এ সময়ে অন্ধ অবস্থায়ই তিনি দুই মেয়াদে আশাশুনি আলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি মার্চ মাসে তার স্থলাভিষিক্ত হয়ে আশাশুনি মাদ্রাসার সভাপতি মনোনীত হয়েছেন তারই সহোদর এড. শহিদুল ইসলাম পিন্টু।

এড. পিন্টু ১০ বছর আইনী প্রাকটিস করেন। ১৯৯৫ সালে তিনি জেলা আইনজীবী সমিতিরি ১ম সদস্য পদে প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি উকিল বারের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি সাতক্ষীরা জজ কোর্টের একজন স্বনামধন্য ও সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

দীর্ঘ ১০ বছর আইনী প্রাকটিস এর পর বড় ভাইয়ের অসুস্থতার কারনে দলীয় নেতা কর্মীদের চাওয়ায় ২০০৪ সালে দলীয় কাউন্সিলে বিপুল ভোটে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। ২০০৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত একটানা দীর্ঘ ১৬ বছর দলীয় এই পদে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন। এছাড়া ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সুনামের সাথে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বপালন করেছেন।

একই সময়ে ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সেক্রেটারী হিসেবে এবং ২০১৯ সালে থেকে অদ্যবধি পর্যন্ত এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এই সময়ে তিনি উক্ত ঈদগাহের জলাবদ্ধতা নিরসন করে ঈদগাহে মাটি ভরাট ও মেঝে পাকাকরণ এবং এর একটি সুন্দর মিনার ও গেইট নির্মাণ করেছেন। সর্বোপরি তার নের্তৃত্বে ঈদগাহকে মুসলমানদের ঈদের নামাজ আদায়ের উপযোগী করা হয়েছে।

বড় ভাইয়ের স্থলাভিষিক্ত হয়ে আশাশুনি আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া ছোট ভাই এড. শহিদুল ইসলাম পিন্টু বলেন, আশাশুনি আলিয়া মাদ্রাসা উপজেলার একটি ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের এবতেদায়ী সমাপনী পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচ এস সি (বিএম) পরীক্ষার ভেন্যু কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। এই মাদ্রাসার লেখাপড়ার মান ও পরীক্ষার ফলাফলও সন্তোষজনক।

তিনি বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘ এক বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তাই আমি আশাশুনি আলিয়া মাদ্রাসার সভাপতি হওয়ার পর এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ধরা অব্যহত রাখা ও মাদ্রাসার অবকাঠামো সহ এর সার্বিক উন্নয়নের জন্য বিশকিছু কর্মপরিকল্পনা গ্রহন করেছি। পরিকল্পনার মধ্যে রয়েছে অন লাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা নিশ্চিত করা, শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয়ে উৎসাহ প্রদান ও তত্ত্বাবধান করার জন্য প্রত্যেক অভিভাবকের বাড়ীতে প্রতি সপ্তাহে চিঠি প্রেরণ, অভিভাবকদের সাথে মতবিনিময়, মাদ্রাসা বোর্ডের নির্দেশনার সাথে সমন্বয় রেখে বাড়ীতে শিক্ষার্থীদের পড়ালেখার কাজ দেয়া ও তার ফিডব্যাক নেয়া, শিক্ষকদের অধিক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষনের ব্যবস্থা করা এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন করা। সর্বোপরি মাদ্রাসার পরিবেশ সুন্দর করা, লেখাপড়ার মান আরও উন্নত করা ও পরীক্ষার ফলাফল আরও ভালো করা।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি (এড. শহিদুল ইসলাম পিন্টু) আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। বিগত দিনে তার আমলে এ ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দির এর অনেক উন্নয়ন হয়েছে। ১৪ বছর যাবৎ এ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে দল-মতের উর্দ্ধে উঠে গরীব দুঃখী মেহনতী মানুষের সেবা করেছেন তিনি। যার ফলশ্রুতিতে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তার পক্ষে গনজোয়র পরীলক্ষিত হয়। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি আশাশুনি সদর ইউনিয়নে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যেহেতু এবারও তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার করতে ইচ্ছুক সেহেতু এবারও যদি তিনি নৌকা প্রতীক পান তাহলে তার ব্যক্তিগত ক্লিন ইমেজ, পারিবারিক ঐতিহ্য ও দক্ষতা সহ বহুবিধ পজিটিভ কারনে তার বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ইউনিয়নবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি অপহরণ মামলায় ৮ আসামী জেলে, আইনজীবীদের অসন্তোষ প্রকাশ
পরবর্তী পোস্ট
অবশেষে কুলতলী খাল খননের কার্যক্রম শুরু

রিলেটেড পোস্ট

আশাশুনির নওয়াপাড়া ও নৈকাটিতে নদী খননের মাটি বিক্রি...

নভেম্বর ৬, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫

নভেম্বর ২, ২০২৬

আশাশুনিতে ভূ-গর্ভের বালি উত্তোলন: হুমকিতে জনবসতি

অক্টোবর ৩০, ২০২৬

আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়

অক্টোবর ২৫, ২০২৬

আশাশুনিতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-২

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৬

আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

অক্টোবর ২৩, ২০২৬

আশাশুনির নাটানায় ইটের রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

অক্টোবর ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting