দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৪৭
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বিশ্বকাপ জেতা স্টেডিয়াম কিনবে পিএসজি!

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২৩
এপ্রিল ২৯, ২০২৩ ০ কমেন্ট 476 ভিউস

স্পোর্টস ডেস্ক: ১৯৯৮ সালে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। প্যারিসের স্তাদ দি ফ্রান্স স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন দিদিয়ের দেশম, জিনেদিন জিদান, থিয়েরি অঁরিরা। স্তাদ দি ফ্রান্স তাই ফরাসিদের জন্য অন্য রকম এক গর্বের জায়গা। এবার ফরাসিদের সেই গৌরবের স্থাপনা স্তাদ দি ফ্রান্স স্টেডিয়াম নিজেদের করে নিতে চাইছে পিএসজি। ফ্রান্স সরকারের মালিকানাধীন স্টেডিয়ামটি কেনার জন্য আবেদনপত্র জমা দিয়েছে মেসি-এমবাপ্পে-নেইমারদের ক্লাব। বস্তা বস্তা টাকা ঢেলে একের পর এক তারকা ফুটবলার কিনে দলে তারার মেলা বসিয়েছে পিএসজি। কিন্তু টাকা দিয়ে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের মতো তারকা কিনলেও পিএসজির নিজস্ব একটা স্টেডিয়াম নেই! ১৯৭৩ সাল থেকে যে স্টেডিয়ামটিকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে পিএসজি, সেই পার্ক দি প্রিন্সেস স্টেডিয়ামটি কাউন্সিল অব প্যারিসের মালিকানাধীন। পিএসজি স্টেডিয়ামটি ভাড়া হিসেবে ব্যবহার করে আসছে। এত বড় ক্লাব, এত নামীদামী খেলোয়াড় কিনে বিশ্বে অন্য রকম হইচই ফেলা, অথচ তাদের নিজস্ব একটা স্টেডিয়াম থাকবে না! নিজেদের স্থায়ী একটা ঠিকানা করার জন্যই স্তাদ দি ফ্রান্স কিনতে চাইছে পিএসজি। শুধু ১৯৯৮ বিশ্বকাপের ফাইনাল নয়, ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই স্তাদ দি ফ্রান্স স্টেডিয়ামে। ক্রিশ্চিয়ানো রোনালদোদের ইউরো জয়ের স্বাক্ষী এই স্তাদ দি ফ্রান্স স্টেডিয়াম। এ ছাড়া একটি রাগবি বিশ্বকাপ এবং বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের আসরও বসেছিল ফ্রান্সের এই জাতীয় স্টেডিয়ামে। সম্প্রতি স্টেডিয়ামটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। পিএসজিও সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামটি কেনার জন্য আবেদন করেছে। তবে দরপত্রে কত টাকা প্রস্তাব করেছে সেটা জানা যায়নি। ফরাসি গণমাধ্যম সূত্রে জানা যায়, ফ্রান্স সরকার ২০২১ সালে স্টেডিয়ামটির প্রাক্কলন মূল্য নিরূপণ করেছিল ৭১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৭৫৫৭ কোটি ৭০ লাখ ৯০ হাজার ২০০ টাকা! দাম যতই হোক, পিএসজি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্টেডিয়ামটিতে কিনতে পারবে না। বরং তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে পিএসজিকে। কারণ ফ্রান্স ভিত্তিক বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপির খবর, স্টেডিয়ামটি কেনার জন্য আগ্রহ দেখিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও। বিশ্ব ফুটবলের এই দুই প্রভাবশালী সংস্থার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পেরে উঠবে পিএসজি?

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এজেন্টদের পরীক্ষায় প্রায় অর্ধেকই ফেল!
পরবর্তী পোস্ট
ব্রাহ্মরাজপুরে সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে চাচার বিরুদ্ধে ভাইজির সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting