দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৮:২২
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...
শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম
 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...
সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

বিদেশে পালাইনি, জনগণের মাঝেই থাকতে চাই: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

কর্তৃক mirkhairul.news অক্টোবর ১, ২০২৫
অক্টোবর ১, ২০২৫ ০ কমেন্ট 180 ভিউস

তালা সদর,খলিলনগর,তেঁতুলিয়া ইউনিয়নের দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন
তালা অফিস থেকে নজরুল ইসলাম: শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আনন্দ ও উৎসবের আমেজে মুখরিত তালা উপজেলার ১৯৩টি পূজা মন্ডপ। এই উৎসবমুখর মহানবমীতে দুর্গোৎপূজায় তালা সদর,খলিলনগর, তেঁতুলিয়া ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (১ অক্টোবর) সকালে হতে বিরতিহীন ভাবে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব তালা উপজেলার একাধিক ইউনিয়নের পূজা মন্ডপ গিয়ে পূজার সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সহায়তা করেন।

এসময় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, “আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। আমার ভিসা ছিল, চাইলে বিদেশে চলে যেতে পারতাম। কিন্তু আমি কোনো অন্যায় করিনি যে পালাতে হবে। আমি জনগণের মাঝেই থাকতে চাই।” তিনি আরও বলেন, “আমি চার বছর জেল খেটেছি। জেলের কষ্ট আমি বুঝি। অতীতে কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করব না।”

হিন্দু সম্প্রদায়ের প্রতি তার অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “আমার কারণে কোনো হিন্দু পরিবার কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। এমপি থাকাকালে বহু হিন্দু পরিবারের সন্তানদের চাকরির ব্যবস্থা করেছি। একসাথে ৩৭টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করেছি, যার মধ্যে আওয়ামী লীগের ব্যক্তিদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও ছিল। আমি কারও কাছ থেকে একটি টাকাও নেয়নি। তিনি আমৃত্যু হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন।”

এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম-আহবায়ক শেখ মহিউদ্দীন, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কনিষ্ঠ সহোদর আব্দুস সালাম মধু,তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, খলিলনগর বিএনপির সভাপতি গাজী আছির উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম শহিদুল্লাহ গাজী, তালা বাজার বণিক সমিতির আহবায়ক নুরুল ইসলাম,তালা সদর ইউনিয়নের ৭ ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম,তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আহম্মদ আলী সরদার,খলনগর ইউনিয়ন বিএনপি নেতা রনজিৎ ঘোষ,সাবেক ছাত্রদল নেতা খান নাজমুল হুসাইন,উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালা সদর ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে সাংবাদিক নজরুল ইসলাম
পরবর্তী পোস্ট
নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ঢুকে নেতাকে কুপিয়ে জখম

সেপ্টেম্বর ৫, ২০২৬

 শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধ, একই পরিবারের চারজনকে...

সেপ্টেম্বর ৫, ২০২৬

সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজ

সেপ্টেম্বর ৫, ২০২৬

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম নুরইসলাম’র...

সেপ্টেম্বর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting