দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ২:২৮
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira জুন ২০, ২০২৬
জুন ২০, ২০২৬ ০ কমেন্ট 335 ভিউস

সংবাদদাতাঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা বাজারে এক ছাত্রদল নেতাকে অপহরণ করে আটকে রেখে নির্যাতন ও নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আলী হোসেন (২১)।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বাঁশদহা গ্রামের মো. নাজমুল ইসলাম (৪৫), তার ছেলে মো. নাইমুর রহমান (২২), মো. সাহাঙ্গীর হোসেন (৩৫), আবু জাফর (৩৯), ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান (৫০), কুশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোরশেদ (৪৫), কুলিয়াডাঙ্গা গ্রামের মো. রাজু (২৫), বাঁশদহা গ্রামের শরিফুল ইসলাম (৩৫) এবং সাতক্ষীরা পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান খোকন (৩৮)-কে।

লিখিত অভিযোগে আলী হোসেন উল্লেখ করেন, তিনি পায়রাডাঙ্গা ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে ছাগল কেনার উদ্দেশ্যে বাঁশদহা বাজারে গেলে রাজনৈতিক বিষয় নিয়ে নাজমুল ইসলামের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, তাকে জোরপূর্বক একটি বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে রাখা হয় এবং হাত-পা বেঁধে লোহার রড, হকি স্টিক ও জিআই পাইপ দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা, প্রায় ৪০ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে প্রায় চার ঘণ্টা আটকে রাখার পর সুযোগ পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ না করার দাবিতে কুলিয়ায় বিশাল মানববন্ধন
পরবর্তী পোস্ট
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত আমিরের আগমন

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting