দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১১:৩০
দেশীয় ও আন্তর্জাতিক ২০টি মানবাধিকার সংগঠন শম্পা গোস্বামীর...
বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক
সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা: পরিবেশ রক্ষায়...
কলারোয়ায় পাটগুদামে আগুন: পুড়লো ৬৫লাখ টাকার পাট
সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে...
স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান
পায়ু পথে মিলল দেড় কোটি টাকার স্বর্ণের বার,...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
দেবহাটায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
.গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার পতনের একদফা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

বনদস্যু শাহিনুর সানা সাতক্ষীরায় আটক

কর্তৃক Satnadee Satkhira নভেম্বর ৩, ২০২৬
নভেম্বর ৩, ২০২৬ ০ কমেন্ট 34 ভিউস

জি,এম নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: সুন্দরবনের গভীর অরণ্য ও নদ-নদীতে জীবিকার তাগিদে ছুটে চলা অসহায় জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচিত শাহিনুর সানা সাতক্ষীরায় আটক হয়েছেন। এক জেলে তাকে শনাক্ত করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সাতক্ষীরা পুলিশের হেফাজতে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি হয়েছিলেন জেলে মিরাজুল। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় জিম্মি থাকার পর দেড় লাখ টাকা মুক্তিপণ দিয়ে তিনি মুক্তি পান। এ ঘটনার পর থেকে সুন্দরবননির্ভর জেলে-বাওয়ালিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। জীবিকার তাগিদে বনের নদী-খালে যেতে হলেও অজানা আশঙ্কা তাঁদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছিল। এরই ধারাবাহিকতায় আজ সাতক্ষীরায় মিরাজুলের সামনে শাহিনুর সানা উপস্থিত হলে তিনি তাকে শনাক্ত করেন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়।

 

আটক শাহিনুর সানা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকার মাওলা বক্স সানার ছেলে। শাহিনুর সানার আটকের খবর সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদে ছড়িয়ে পড়লে সাধারণ জেলে-বাওয়ালিদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়। দীর্ঘদিন ধরে বনদস্যুদের ভয়, জিম্মি হওয়ার আশঙ্কা এবং মুক্তিপণের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছিল। মাছ ও কাঁকড়া আহরণে বনে গিয়েও অনেককে কাটাতে হতো উৎকণ্ঠার প্রহর।

 

উপকূলের মানুষের প্রত্যাশা, শুধু একজনকে আটক করেই যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান থেমে না যায়। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দস্যুতার সঙ্গে জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

কারণ, সুন্দরবন কেবল একটি বনাঞ্চল নয়; এটি উপকূলের হাজারো মানুষের জীবন-জীবিকা, বেঁচে থাকার অবলম্বন ও অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সুন্দরবনের প্রতিটি নদী-খালে নিরাপদে বিচরণের অধিকার নিশ্চিত হোক—এটাই উপকূলবাসীর প্রত্যাশা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা: পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
পরবর্তী পোস্ট
দেশীয় ও আন্তর্জাতিক ২০টি মানবাধিকার সংগঠন শম্পা গোস্বামীর পাশে

রিলেটেড পোস্ট

শ্যামনগরে দ্রুতগতির বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

নভেম্বর ২, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর আত্নহত্যা: জামিন পেলেন না এমপি গাজী...

নভেম্বর ১, ২০২৬

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে মানববন্ধন ও স্মারকলিপি...

নভেম্বর ১, ২০২৬

সুন্দরবনকে দস্যুমুক্তের দাবিতে রমজাননগরে মানববন্ধন

অক্টোবর ৩১, ২০২৬

শ্যামনগরে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপ্রস্তাব

অক্টোবর ৩১, ২০২৬

শ্যামনগরে মাহমুদ গাইনের ছেলে শাওনের ইন্তেকাল

অক্টোবর ৩১, ২০২৬

একই স্টোরি সব জায়গায় ঢোকায় শুধু নাম বদলায়

অক্টোবর ৩১, ২০২৬

শ্যামনগরে ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয়...

অক্টোবর ৩০, ২০২৬

শ্যামনগরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, একই ব্যক্তির...

অক্টোবর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting