দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৩৮
মর্তে বাঁজলো মায়ের জয়ধ্বনি, আজ মহালয়া
শ্যামনগরে অশ্রুসিক্ত বিদায়ে অবসরে গেলেন শিক্ষক আব্দুল মজিদ
কাশফুলের সাদা মেঘে হারিয়ে যাওয়া এক বিকেল: আজকের...
কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড
শ্যামনগরে যুবককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ...
শ্যামনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
লবণাক্ততার বাধা পেরিয়ে পাইকগাছায় মাল্টা চাষে সাবেক ব্যাংকারের...
আশাশুনিতে পুলিশের অভিযান গ্রেফতার ৭
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

বধ্যভূমি পরিদর্শণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১২, ২০২৪
জানুয়ারি ১২, ২০২৪ ০ কমেন্ট 452 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের লক্ষ্যে শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে দীণেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি পরিদর্শণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. আফরাজুর রহমান। সাতক্ষীরা বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ সুভাষ সরকার বলেন, ২০১০ সাল থেকে দীণেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের জন্য তারা ওইস্থানে প্রতিবছর শহীদদের স্মৃতিচারণামূলক আলোচনাসভার পাশাপাশি মোমবাতি প্রজ্জ্বলন করে আসছেন। ২০১৩ সালে বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে বধ্যভূমি সংরক্ষণ ও সেখানে স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করার অংশ হিসেবে বেশ কয়েকটি বধ্যভূমি সরেজমিনে পরিদর্শণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. আফরাজুর রহমান। সেকারণে ২০২২ সালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের পাঠানো প্রস্তাবনা অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের দীণেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি দেখতে এসেছেন মো. আফরাজুর রহমান। বধ্যভূমি পরিদর্শণকালে সাতক্ষীরা বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, সাংবাদিক রঘুনাথ খাঁ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আবু বক্কর ছিদ্দিক, শ্রমিক ফেডারেশনের নেতা মকবুল হোসেন, আব্দুস সবুরসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের ২১ এপ্রিল ভারতে যাওয়ার সময় বৃষ্টির কারণে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া চার শতাধিক শরনাথীকে পাকিস্তান সেনা, আল বদর ও রাজাকাররা কিভাবে তাদেরকে বেয়নট দিয়ে খুচিয়ে খুচিয়ে ও গুলি করে হত্যা করে লাশ পুকুরের পাশে মাটিতে চাপা দেয় তার বর্ণনা করেন। এ সময় নারীদের নির্যাতনের কথাও তুলে ধরেন তারা। স্বাধীনতা পরবর্তী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দীর্ঘদিন ধরে বিশেষ করে গত ১৫ বছর যাবৎ একটানা ক্ষমতায় থাকার পরও দীণেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি, ঝাউডাঙা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থাকা বধ্যভূমি, বাকাল, মাহমুদপুরসহ বিভিন্ন এলাকার বধ্যভূমিগুলো সংরক্ষণ ও সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। তার ভূমিকার কারণে দীণেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমির জায়গা অনিয়মের মাধ্যমে দখল করে মুক্তিযোদ্ধা জিল্লুল করিম বহুতল ভবন বানিয়েছেন। ওই জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করেছেন। তাই বধ্যভূমির নিদ্দিষ্ট জায়গা চিহ্নিত করে প্রয়োজনে জিল্লুল করিমসহ অন্যদের দখলে থাকা জমি অধিগ্রহণ করে সেখানে দ্রুত স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। জিল্লুল করিম কিভাবে দীণেশ কর্মকারের ফেলে রেখে যাওয়া সম্পত্তির মালিক হলেন তা যাঁচাই করতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. আফরাজুর রহমান বলেন, আইনগত জটিলতা কাটিয়ে জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবনা অনুযায়ি দীণেশ কর্মকারের জমিতে থাকা বধ্যভূমি, কালিগঞ্জের মহৎপুর ও তালা উপজেলার জালালপুরের বধ্যভূমি সংরক্ষন করে সেখানে খুব শিঘ্রই স্মৃতিসৌধ নির্মাণ করনা হবে। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ ও সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়া। এর আগে মো. আফরাজুর রহমান বৃহষ্পতিবার কালিগঞ্জের মহৎপুর ও তালা উপজেলার জালালপুরের বধ্যভূমি পরিদর্শণ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুখরালীতে স্বত্বদখলীয় সম্পত্তি দখলের পায়তারা: প্রশাসনের হস্তক্ষেপ কামনা
পরবর্তী পোস্ট
পাইকগাছা পৌরসভায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক ডিসকাশন সেমিনার

রিলেটেড পোস্ট

কলেজছাত্র জাকারিয়া হত্যা: দুই আসামির ৫ দিনের রিমান্ড

অক্টোবর ৮, ২০২৬

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান: সামর্থ্য...

অক্টোবর ৮, ২০২৬

শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই...

অক্টোবর ৮, ২০২৬

রোটারী ক্লাবের উদ্যোগে উদ্যোগেঅসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরায় ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা জাতীয় গ্রিডে...

অক্টোবর ৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting