দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:০১
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

প্রতারনা করে বিয়ে করে টাকা হাতিয়ে নেয়া, খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২২, ২০২১
ডিসেম্বর ২২, ২০২১ ০ কমেন্ট 589 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দ্বিতীয় বিয়ে গোপন করে মিথ্যা আশ্বাসে নারী উদ্যোক্তার সাথে বিয়ে করে নগদ টাকা হাতিয়ে নেয়া দেলোওয়ার হোসেন ও একাধিক নাশকতা মামলার আসামী তার বাবাসহ কতিপয় ব্যক্তি কর্তৃক খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, সদর উপজেলা খলিলনগর মোল্লা পাড়া গ্রামের নুর উদ্দিনের কন্যা মোছা: বিলকিস নাহার। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি স্বামী পরিত্যাক্ত হয়ে ঢাকায় চাকুরিরত ছিলাম। পরবর্তীতে বাড়ি ফিরে একটি মুরগির খামার করে জীবিকা নির্বাহ করে আসছিলাম। এছাড়া কাথন্ডা বাজারে আমার একটি দোকান রয়েছে। সেটি ভাড়া দেওয়া রয়েছে। সম্প্রতি কাথন্ডা দফাদার পাড়া এলাকার কাথন্ডা মাদ্রাসার শিক্ষক একাধিক নাশকতা মামলার আসামী সামছুর রহমানের পুত্র দেলোওয়ার হোসেনের সাথে পরিচয় ঘটে। আমার খামারে আসা যাওয়ার সুবাদে এক পর্যায়ে দেলোওয়ার বলে আমার স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে, আপনিও স্বামী পরিত্যাক্ত সুতরাং আমরা দুজন বিবাহ করলে ব্যবসা পরিচালনা করা যাবে এবং আমরা উভয়ই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। তবে বর্তমানে গোপনে বিবাহ করতে হবে। কিছুদিন পরে বিষয়টি স্ব-স্ব পরিবারের লোকজনদের জানাবো। একজন নারীর স্বামী না থাকলে অনেকটা অসহায় লাগে এবং আমাদের সমাজও ভিন্ন চোখে দেখে। এসব বিবেচনা করে সরল বিশ্বাসে গত ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে ১লক্ষ টাকা দেন মোহর ধার্য্যে বিবাহ করি। বিবাহের কিছুদিন পর কাথন্ডা বাজারে একটি দোকান নেয় দোকানে মালমাল উঠানোর জন্য আমার কাছে টাকা চাইলে আমি সাড়ে ৪লক্ষ টাকা প্রদান করি। তবে দোকানে অল্প কিছু টাকার মালামাল উত্তোলন করে। এরপর আমাদের বিবাহের বিষয়টি জানা হওয়ার পর আমি জানতে পারি আমার স্বামী দেলওয়ার আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পাখি মনি নামে দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ করে এবং পাখি মনির গর্ভে একটি কন্যা সন্তানও রয়েছে। এরপর থেকে দোকান বন্ধ করে প্রতারক স্বামী দেলোওয়ার পলাতক রয়েছে। স্বামী পলাতক থাকলেও আমার শ্বশুর নাশকতা মামলার আসামী সামছুর রহমান তার পৌষ্য পুত্র আলমগীর, শ্বাশুড়ী আরেফা ফারজানা, দ্বিতীয় স্ত্রী পাখি মনি, পাখি মনির পিতার পরিবারের সদস্যরা আমাকে প্রকাশ্যে এবং বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যা করে গুম করে দেওয়াসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমি প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর নিজের মত করে বাঁচার জন্য উদ্যোক্তা হিসেবে মুরগির খামার পরিচালনা করে আসছিলাম। নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সে স্বপ্নকে বাধা গ্রস্থ করে দেলোওয়ার আমার ঢাল হিসেবে দাঁড়ানোর আশ্বাস দিয়ে আমাকে নি:শ্ব করে নগদ টাকা হাতিয়ে পালিয়েছে। উপরোক্ত নাশকতা মামলার আসামীর পিতা এবং পরিবারের সদস্যরা আমাকে খুন জখমসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শণ করে যাচ্ছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভ‚গছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় নিজেকে একজন অসহায় নারী উদ্যোক্তা হিসেবে তাকে পথে বাসানো পায়তারাবাজ দেলোওয়ার এবং তার বাবা একাধিক নাশকতা মামলার আসামী সামছুর, আলমগীরসহ হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শাঁখরা কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের স্মারকলিপি প্রদান
পরবর্তী পোস্ট
জেলা আ.লীগ সম্পাদকের সাথে আমদানী ও রপ্তানী কারক এসোসিয়েশনের মতবিনিময়

রিলেটেড পোস্ট

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting