দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:০৮
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল: নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের হাল চাল

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৩, ২০২০
সেপ্টেম্বর ২৩, ২০২০ ০ কমেন্ট 440 ভিউস

আজকের বিষয় ২নং ওয়ার্ড 

আব্দুল্লাহ আল মাহফুজ: দীর্ঘদিন পর তৃণমূল আওয়ামী লীগের সম্মেলন ও সদস্য সংগ্রহ চলছে। এ কার্যক্রমে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা স্থান না পেলেও ঢুকে পড়ছে হাইব্রিডরা।

মুনন্সিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মজিদ সানা বলেন, দশ বছরেরও বেশি সময় দল করার বয়স হতে হবে। কেউ অন্য দল থেকে এসে গুরুত্বপৃর্ন পদে আসতে পারবে না। এবিষয়ে শেখ হাসিনার নির্দেশ মানার জন্য সকল তৃণমূল নেতৃবৃন্দের দৃষ্টি আর্কষন করেছেন তিনি।

মুজিতপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, দলের ভিতরে যারা জামায়াত ও বিএনপি থেকে এসে পদ নিয়ে বসে আছে, তাদের খুঁজে বের করে ত্যাগীদের সে সব পদে সুযোগ করে দেয়া হোক।

মুজিতপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ২নং ওয়ার্ডের নতুন সদস্য সংগ্রহ চলছে। জামায়াত, বিএনপি ও যুদ্ধাপরাধী পরিবারের কেউ যেন দলে অনুপ্রবেশ না করতে পারে সে জন্য সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আর্কষন করেছেন তিনি।

ওয়ার্ড আওয়ামী লীগের সমাজ কল্যান সম্পাদক মুনন্সিপাড়া গ্রামের জিয়াদ আলী গাজী বলেন, দলে অসংখ্য অনুপ্রবেশকারী আছে। সিনিয়র নেতাদের কাছে দাবি থাকবে, সেদিকে যেন নজর রাখেন। অনুপ্রবেশকারীরা তাদেরই বংশধর, যারা ৭৫ সালে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করে ছিল।

মুনজিতপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের একজন সদস্য বলেন, দলে অনেক অুপ্রবেশকারী আছে জেনেও কিছু বলতে পারি না। সবাই নিজেদের লোক। কাকে কি বলবো? আমি কারো কাছে খারাপ হতে চাই না।

রাজার বাগান এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের একজন প্রবীন সদস্য বাবু রাম বলেন, আমি স্কুল জীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ করি। আমি দলের কোন ধরণের সুযোগ-সুবিধা পাইনা। যারা অন্য দল থেকে এসেছে তারাই সকল সুযোগ-সুবিধা ভোগ করে। ক্ষোভ প্রকাশ করে বাবু রাম বলেন, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ বিএনপি করত। সে তার স্ত্রীকে দলীয় কাউন্সিলর করে। আমি এতদিন দল করেও কাউন্সিলর হতে পারলাম না। এ বিষয়ে সাধারণ সম্পাদক আছাদুজ্জামানের কাছে কাউন্সিলের দিন জানতে চাইলে তিনি বলেন, এটা করেছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও সদর ২ আসনের এমপি মহোদয়, আমি কিছু বলতে পারবো না। তিনি আরও বলেন, এক্কোবর কামার একজন সক্রিয় বিএনপির সদস্য। সে কি করে আওয়ামী লীগের সদস্যপদ পায়। কবির কাটা খালী থেকে এসেছে। ওখানে সে বিএনপি করতো, সেও কি করে কাউন্সিলর হয়? আকরম জাতীয় পার্টি থেকে এসেছে সে কি করে সদস্য হয়। তিনি আরও বলেন, এই রাজার বাগানে আমরা দাসেরা আনুমানিক এক দেড়’শ ঘর সবাই আওয়ামী লীগ করতাম। আর মুসলিমদের ভিতরে হাতে গোনা কয়েক জন ছিল তাদের মধ্যে, মৃত অনাতি সরদার, হামিদ, সুবহানা, ইমাদ মাষ্টার প্রমুখ।

রাজার বাগান এলাকার গ্রাম্য ডাক্তার সুশান্ত কুমার সরকার বলেন, ছাত্র জীবনে আমি সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। ৯৪ সালে আমি ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হই। তারপর থেকে সকল আন্দোলন সংগ্রামে দলের সাথেই আছি। কষ্ট হয় যখন দেখি দলের ভিতরে অসংখ্য জামায়াত ও বিএনপির সদস্য দলের পরিবেশ নষ্ট করছে। সাধারণ সম্পাদক আছাদ ভাইসহ সিনিয়র নেতাদের বারবার বলা সত্বেও তারা নিরব ভ‚মিকা পালন করছেন।রাজার বাগান এলাকার আওয়ামী লীগ নেতা রকিবুল হাসান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আওয়ামী লীগে কোন ধরণে জামায়াত ও বিএনপি অনুপ্রবেশ করতে পাবে না। সেই নির্দেশ অনুযায়ী আমরা যারা তৃণমূল নেতাকর্মী আছি, তাদের খেয়াল রাখতে হবে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে। কে কার আত্মীয় সে বিষয়ে সবাই যেন খেয়াল রাখে। কার ছেলে কার মেয়ের সাথে বিয়ে হচ্ছে। সে পরিবারে জামায়াত ও বিএনপি আছে কি না। কেউ যদি এধরণের কাজ করে, তাহলে জেলা আওয়ামী লীগ তার বিচার করবে। দলে হঠাৎ এসে কেউ কোন ধরণের পদ পাবে না নেত্রীর নির্দেশ।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান বলেন, আমি ছোট বেলা থেকেই বঙ্গবন্ধুকে ভাল বেসে দল করি। আমি ২৪ বছর ধরে সাধারণ সম্পাদক পদে আছি। দলে একাধিক জামায়াত-বিএনপি সদস্য এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক বলেন, আমার জানা নেই। যদি কেউ থাকে তাহলে তাদের বাদ দেওয়ার জন্য পৌর আওয়ামী লীগের কাছে চিঠি দিব। নিয়ম না থাকলেও তিনি পাশ করা কমিটির ভিতরে নিজের করা ১৪ সাল থেকে সদস্যদের তালিকা একই সাথে রেখে সাধারন সদস্যদের বিভ্রান্তির মধ্যে ফেলছেন। অন্য দলের থেকে এসে কমপক্ষে দশ বছর দলে থেকে তারপর পদে আসতে হবে, এবিষয়ে জানতে চাইলে তিনি সাতনদীকে জানান এবিষয়ে তিনি কিছু জানেন না।

পৌর আওয়ামী লীগের সাধাররণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, এবিষয়ে তিনি জানেন না। এ কাজ গুলো ওয়ার্ডের সাধারণ সম্পাদকের কাজ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল প্রদান
পরবর্তী পোস্ট
ছাড়িয়ে যেতে পারে আমন আবাদের লক্ষ্যমাত্রা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting