দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৪
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

ছাড়িয়ে যেতে পারে আমন আবাদের লক্ষ্যমাত্রা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৪, ২০২০
সেপ্টেম্বর ২৪, ২০২০ ০ কমেন্ট 428 ভিউস

আহাদুর রহমান (জনি): অতি বৃষ্টির কারণে বীজ তলা নষ্ট হলেও ঘুরে দাড়িয়েছেন সাতক্ষীরার কৃষকরা। তাই এবার জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে ধারনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মৌসুমের তুলনায় এবার প্রায় ৩৩১ হেক্টরেরও বেশি জমিতে এ বছর আমনের আবাদ করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের দেয়া তথ্য অনুযায়ী, জেলা ব্যাপী ৮৯ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রকৃত চিত্র অনুযায়ী জেলায় এবার আমনের চাষ হচ্ছে প্রায় ৮৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৯ হাজার ৬৫০ হেক্টর, কলারোয়া উপজেলায় ১১ হাজার ৮০০, তালা উপজেলায় ৮ হাজার ৭৫০, দেবহাটা উপজেলায় ৫ হাজার ৫০০, কালীগঞ্জ উপজেলায় ১৭ হাজার ৫০০, আশাশুনি উপজেলায় ৯ হাজার ৫০০ এবং শ্যামনগর উপজেলায় ১৬ হাজার ৮৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে।

গত বছর জেলা ব্যাপী আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮৯ হাজার ২২৯ হেক্টর, আর এ বছর নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৫৫০ হেক্টর। যার মধ্যে আবাদ হয়েছে ৮৯ হাজার ৫৬০ হেক্টরে। এ হিসাব অনুযায়ী চলতি মৌসুমে অন্তত ৩৩১ হেক্টর জমিতে আমনের চাষ বেড়েছে।

এ বছর জেলাব্যাপী আমনে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৭৪৮ টন। এ উৎপাদন লক্ষ্য সামনে রেখে চলতি মৌসুমে সাতক্ষীরায় প্রায় তিন লক্ষ কৃষক রোপা আমন চাষ করছেন বলে জানিয়েছেন মিঃ নূরুল।

সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের সাইদুর রহমান জানান, এ বছর তিনি প্রায় চার বিঘা জমিতে আমনের আবাদ করেছেন। ভাল ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। কিন্তু খালের পানি নামা বন্ধ থাকায় এ মূহূর্তে বিলের পানি না সরায় ফসল নষ্টেরও আশংকা করছেন তিনি।

সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামের রনি জানান, তার নিজের ও তাদের আশে পাশের প্রায় সব জমিতেই আমনের অবস্থা তুলনা মূলক ভাল। সে অনুযায়ী এবার ভাল ফলনের আশা করছেন তিনিও।

কৃষিবিদ মিঃ নূরুল জানান, সরকারের পক্ষ থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। এছাড়াও রোগ বালাই দমনে বিশেষ পরামর্শ দিয়ে যাচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল: নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের হাল চাল
পরবর্তী পোস্ট
কোথাও কিছু ঘটছে: রিজভী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting