দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:২৬
সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

পারুলিয়া আহছানিয়া মাদ্রাসার সভাপতি কর্তৃক প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের মারপিটের ঘটনার প্রতিবেদন চেয়েছে বামাশিবো

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০১৯
আগস্ট ২৮, ২০১৯ ০ কমেন্ট 433 ভিউস

দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়া আহছানিয়া মাদ্রাসার স্বঘোষিত দুর্নীতিবাজ সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুলের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ায় মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের সদস্যদের ফিল্মি স্টাইলে পিটিয়ে জখম, মাদ্রাসা তহবিলের অর্থ আত্মসাত, রেজুলেশন জালিয়াতি, নিয়োগ বানিজ্য সহ সীমাহীন দুর্নীতি অনিয়মের ঘটনায় বিতর্কিত কমিটি বাতিলের জন্য দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সরেজমিনে তদন্ত পরবর্তী মতামত সহ প্রতিবেদন চেয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (বামাশিবো)। গত ৩০ শে জুলাই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্টার সিদ্দিকুর রহমান ও উপ রেজিষ্টার ওমর ফারুক স্বাক্ষরিত (স্মারক নং- বামাশিবো/প্রশা/২৩৩১৯১১৮৬৩৮১/২২৮৭/৩/ নথি নং- সাত ১১০) এক লিখিত পত্রে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনকে বিতর্কিত ম্যানেজিং কমিটির স্বঘোষিত সভাপতি শরিফুল ইসলাম বুলুর সীমাহীন দুর্নীতি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের সদস্যদের মারপিটের ঘটনার সরেজমিনে তদন্ত করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডে প্রতিবেদন দাখিলে জন্য বলা হয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের ২৭ এপ্রিল শনিবার দুপুরে মাদ্রাসা চলাকালীন সময়ে মাদ্রাসার অফিস কক্ষে দুর্নীতির প্রতিবাদ করায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও দাতা পরিবারের আজীবন সদস্য ফজিলা খাতুন, হুমায়ুন কবির রাজু, ইব্রাহিম সরদার মিলন ও জাহাঙ্গীর আলম বাচ্চুকে ফিল্মি স্টাইলে অফিসের চেয়ার দিয়ে পিটিয়ে জখম করে দুর্নীতিবাজ স্বঘোষিত সভাপতি শরিফুল ইসলাম বুলু, তার ভাই বহুল আলোচিত আজহারুল ইসলাম সহ তাদের সাঙ্গপাঙ্গরা। এছাড়াও ২০১০ সাল থেকে এ পর্যন্ত মাদ্রাসার উন্নয়নে দাতা পরিবারের দেয়া জমির হারী থেকে প্রাপ্ত প্রায় ১০ লক্ষ টাকা আত্মসাত সহ মাদ্রাসার শিক্ষক ও দাপ্তরিক সহ ৫টি পদের নিয়োগে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে দুর্নীতিবাজ সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে। এসব দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয়ার পাশাপাশি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দুর্নীতিবাজ সভাপতি শরিফুল ইসলাম বুলু ও তার ভাই আজহারুল ইসলামের বিরুদ্ধে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও জমিদাতা আজীবন সদস্য ফজিলা খাতুন, জাহাঙ্গীর আলম বাচ্চু ও ইব্রাহিম সরদার মিলন। সর্বশেষ মাদ্রাসার সুপার আমিনুর রহমান বাদী হয়ে স্বঘোষিত ওই সভাপতি শরিফুল ইসলাম বুলু’র বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অর্থ আত্মসাত এবং মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও জমিদাতা আজীবন সদস্যদের মারপিটের ঘটনার সুষ্ঠ তদন্ত সহ বিতর্কিত ম্যানেজিং কমিটি বাতিলের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত করে মতামত সহ প্রতিবেদন দাখিল করতে অনুরোধ জানিয়েছে বোর্ড কতৃপক্ষ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় ইউনিয়ন গ্রাম আদালত পরিদর্শন ও লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্টিত
পরবর্তী পোস্ট
দেবহাটায় বাড়ি বাড়ি গিয়ে ইউএনও সাজিয়া আফরীনের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting