দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাপাইকগাছা

পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের স্বেচ্ছাচারিতা:গণপূর্তমন্ত্রী বরাবর স্মারকলিপি

কর্তৃক Satnadee Satkhira মে ১৯, ২০২৬
মে ১৯, ২০২৬ ০ কমেন্ট 112 ভিউস
পাইকগাছা প্রতিবেদক:যে মসজিদকে ঘিরে বুকে জমা ছিল একরাশ স্বপ্ন ও আবেগ, উদ্বোধনের আগেই তা রূপ নিয়েছে গভীর হতাশা ও ক্ষোভে। খুলনার পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণে চরম ত্রুটি, অব্যবস্থাপনা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম দায়িত্বজ্ঞানহীন আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। নিম্নমানের কাজের প্রতিবাদে এবং দায়ীদের শাস্তির দাবিতে গতকাল ১৯ মে মঙ্গলবার বিকেলে গণপূর্তমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর হাতে এই স্মারকলিপি তুলে দেন বিক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী। স্মারকলিপিতে মুসল্লিরা অত্যন্ত ক্ষোভের সাথে জানান, দৃষ্টিনন্দন এই মডেল মসজিদটি নির্মিত হওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দের সীমা ছিল না। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের সীমাহীন দুর্নীতি ও অবহেলায় সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে।
অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ভবনের বিভিন্ন দেয়ালে ড্যাম্প (স্যাঁতসেঁতে ভাব) ও বড় বড় ফাটল দেখা দিয়েছে। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ছে, এমনকি ফ্যানের সুইচ বোর্ডের ভেতর দিয়েও পানি ঢোকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু নির্মাণ ত্রুটিই নয়, ঠিকাদারের লোকদের বিরুদ্ধে উঠেছে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ। কাউকে কিছু না জানিয়ে তারা মসজিদের মেইন গেট, মোটর রুম এবং পানি ব্যবস্থাপনার রুমে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে তীব্র গরমে অজু ও ওজু-গোসলের পানি না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা। আল্লাহর ঘরে এসে এমন অবমাননা ও কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। মুসল্লিরা জানান, গত ৬ মে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদটি পরিদর্শন করা হয়েছিল। তখন চোখের সামনে এসব ত্রুটি ধরা পড়লে তারা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। নিরুপায় হয়ে আল্লাহর ঘরের পবিত্রতা ও স্থায়িত্ব রক্ষায় এবার সরাসরি গণপূর্তমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন মাওলানা রুস্তম আলী, মিজানুর রহমান, আসাদুজ্জামান, অজিয়ার রহমান, মাওলানা আহমদ আলী, আমিরুল ইসলাম, আশিকুজ্জামান, মমিন খান, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, জামাল, সাইফুল ইসলাম সহ শত শত ধর্মপ্রাণ সাধারণ মানুষ।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ৩দিন ব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
পরবর্তী পোস্ট
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting