দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫২
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়াবেনাপোলমণিরামপুরযশোররাশিফলশার্শাসাতক্ষীরা জেলা

নৌখালী নদীতে অপ্রয়োজনীয় স্লুইচ গেট পুনঃনির্মাণের নামে সরকারি কোটি কোটি টাকা লুটপাটের পায়তারা করার অভিযোগ!

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৩০, ২০২৪
নভেম্বর ৩০, ২০২৪ ০ কমেন্ট 434 ভিউস

ইয়ারব হোসেন: নৌখালী নদীতে অপ্রয়োজনীয় স্লুইচ গেট পুনঃনির্মাণের নামে সরকারি কোটি কোটি টাকা লুটপাটের পায়তারা করার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা শাখা-২ এর কর্মকর্তাদের বিরুদ্ধে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সদরের ১০নং আগরদাঁড়ী ইউনিয়নের রামনগর নৌখালী নদীতে স্লুইচ পুনঃনির্মাণ কাজ ভূয়া প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী। নির্মাণ কাজ বন্ধ করাসহ বিচার বিভাগীয় তদন্তের দাবীতে জনস্বার্থে তথ্য সম্বলিত কাগজ পত্রসহ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করেছে আগরদাঁড়ী ইউনিয়নের বাঁশঘাটা গ্রামের অবসর প্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী এনামুল হক। তিনি লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করেছেন যে, উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা, সাতক্ষীরা পানি উন্নয়ন শাখা-২ একটি নোটিশ জারী করেছে। নোটিশটিতে বলা হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রামনগর সুইস পুনঃনির্মাণ কাজটি চলমান রয়েছে। এ থেকে বোঝা যায় নিষ্কাশনের জন্য পূর্বেই রামনগর সুইস নির্মিত হয়েছিল। জারীকৃত নোটিশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণের কথাও বলা হয়েছে। এলাকাতে কোন জমি সাতক্ষীরা পানি উন্নয়ন শাখা-২ কারোর নিকট থেকে এ পর্যন্ত অধিগ্রহণ করে নাই। কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হলে তা যদি জনগণের দুর্ভোগের কারণ হয় তাহলে তা নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। অতীতে এলাকাতে কোন জলাবদ্ধতা ছিল না যা পানি নিষ্কাশনের প্রয়োজন পড়বে। স্লুইচ গেট নামে খ্যাত এই প্রকল্পটি এখানে নির্মাণের কোন যৌক্তিকতা নেই। এখানে স্লুইস গেটটি পুনঃনির্মাণ করলে তা হবে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয়। জনস্বার্থের পরিপন্থি একটি প্রকল্প যা শুধু সরকারি অর্থের অপচয় ঘটিয়ে দুর্নীতিবাজ লোকদের লুটপাট করার পরিকল্পনা মাত্র। ইতিপূর্বে স্লুইস গেট নির্মাণের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জনৈক্য ব্যক্তির জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছিল এবং বলেছিল তিনি বিধি মোতাবেক ক্ষতিপূরণের টাকা পাবেন। কিন্তু ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য দীর্ঘ ২৫/৩০ বছর অফিসে যোগাযোগ করেও ক্ষতিগ্রস্থ মানুষ কোন ক্ষতিপূরণের টাকা পায় নাই এবং কর্তৃপক্ষ মৌখিকভাবে জানিয়ে দিয়েছিল কোন জমি অধিগ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিথ্যাচার এবং ধোঁকাবাজি করেছে। যা ঘটনার প্রমাণ স্বরুপ ঐ জমির উপর পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্লুইস গেটটি নৌখালী নদীতে নির্মিত হয়েছিল যার পূর্ব পাশে বাঁশঘাটা গ্রাম এবং পশ্চিম পার্শ্বে রামনগর গ্রাম। নৌখালী নদীতে প্রাকৃতিক নিয়মেই জোয়ার ভাটা বইত। এই নদীটি ছিল এলাকাবাসীর জন্য আশির্বাদ স্বরূপ। এই নদীতে স্লুইচ গেট নির্মাণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা শাখা-২ নদীটির জোয়ার ভাটা বন্ধ করে দিয়েছে। নদীটি এখন মরা নদীতে পরিণত হয়েছে এবং আমরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। নদীটির ২ পাশে ২ গ্রামের বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য নৌখালী নদীর উপর একটি ব্রিজ দরকার। অবিলম্বে রামনগর সুইস পুনঃনির্মাণ কাজ বন্ধ রেখে নৌখালী নদীতে যে স¬ুইস গেট নির্মিত হয়েছিল তা অপসারণের ব্যবস্থা করে নদীটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবী জানিয়েছেন। তাহলে নদীটিতে আবার জোয়ার ভাটা চলমান হবে, নদী থেকে এলাকার জনগণ সকল সুযোগ সুধিধা ভোগ করতে পারবে। সাতক্ষীরা পানি উন্নয়ন শাখা-২ নৌখালী নদীতে স্লুইস গেট নির্মাণ করে পানি চলাচলে কৃত্রিমভাবে প্রতিবন্ধকতা তৈরি করে নৌখালী নদীতে জলাবদ্ধতার সৃষ্টি করে তা নিষ্কাশনের কথা বলছে বলে প্রতীয়মান, স্লুইস গেট নামক নির্মিত স্থাপনা নৌখালী নদী থেকে অপসারণ করে নিলেই নদীটি পূর্বের অবস্থায় ফিরে আসবে আর কোন জলাবদ্ধতার কারণ থাকবে না, কাজেই নিষ্কাশনের কোন দরকার পড়বে না, এই প্রকল্পটি নৌখালী নদীতে পুনঃ নির্মাণের কোন প্রয়োজন নেই। অত্র এলাকায় কোন সময় জলাবদ্ধতা দেখা দেয়নি সেহেতু এলাকাবাসী মনে করি পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেট তৈরির মধ্য দিয়ে সরকারের বিপুল অর্থের অপচয় হবে যা জনগণের জন্য কোন সুফল বয়ে আনবে না, ঐ প্রকল্প নিয়ে এলাকাবাসীর কোন মতামত নেওয়া হয়নি। এবিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন শাখা-২ এর কর্মকর্তা এ প্রতিনিধিকে বলেন, “এবিষয়ে আমি কিছুই জানি না। এটা কি সদর উপজেলার মধ্যে ? এরকম প্রকল্প আছে কিনা আমি জানি না। আমি বিষয়টি দেখব।” অভিযোগের সত্যতা পর্যালোচনা পূর্বক বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে সুষ্ঠুভাবে তদন্ত করলে আসল রহস্য বেড়িয়ে আসবে। অবিলম্বে চলমান কাজটি বন্ধ রাখা অত্রস্থানে স্লুইস গেট নির্মাণের পরিবর্তে ১টি ব্রিজ নির্মাণের ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছে সচেতন মহল ও ভূক্তভোগি এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার সমাপনী
পরবর্তী পোস্ট
দেবহাটায় আমাদের টিম মানবিক পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী

রিলেটেড পোস্ট

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

সেপ্টেম্বর ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting