দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫২
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

নিকি হত্যাকাণ্ড: সাহিল ও তার পরিবারের চার সদস্যসহ জড়িত ৫

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 418 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

দিল্লিতে লিভ-ইন পার্টনারের হাতে তরুণী খুন এক বছরের মধ্যে দ্বিতীয় ঘটনা। গত বছরের মে মাসে শ্রদ্ধা ওয়াকার নামে এক তরুণী তার লাইভ-ইন পার্টনার আফতাব পুনাওয়াল্লার হাতে খুন হন। হত্যার পর শ্রদ্ধার দেহ টুকরো টুকরো করে একটি ফ্রিজে রেখেছিলেন আফতাব। পরে সুযোগ বুঝে টুকরোগুলো পাশের জঙ্গলে ফেলে আসতেন আফতাব।

গত মঙ্গলবার যখন ভারতে অনেকেই ভ্যালেন্টাইনস ডে উদযাপন করছিলেন, তখন পুলিশ নিকি যাদবের মৃতদেহ উদ্ধার করে। প্রেমিক সাহিল গেহলটের বাবার পাশাপাশি পুলিশ তার পরিবারের আরও তিন সদস্য এবং এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। সাহিলের পরিবার ও তার বন্ধু হত্যার পরিকল্পনা করতে সাহায্য করেছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা রবিন্দর যাদব বলেন, ‘দিল্লি পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। সাহিল গেহলটের বাবাকে হত্যার পরিকল্পনায় সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’ তদন্তে বেরিয়ে এসেছে, সাহিল-নিকি ২০২০ সালের অক্টোবরে নয়ডা মন্দিরে বিয়ে করেছিলেন। পুলিশ বলছে, সাহিলের পরিবার সম্পর্কটি মেনে নেয়নি। তাই তারা অন্য একটি মেয়ের সঙ্গে সাহিলের বিয়ে ঠিক করে ফেলে।

সাহেলের বাগদানের বিষয়টি নিকি একদমই জানতেন না। পুলিশ জানায়, বিয়ের একদিন আগে নিকি তা জানতে পারেন। দিল্লি পুলিশ জানায়, ৯ ফেব্রুয়ারি সিসিটিভি ফুটেজে শেষবার নিকি যাদবকে দক্ষিণ-পশ্চিম দিল্লিতে তার ভাড়া বাড়িতে ঢুকতে দেখা যায়। এ সময় নিকি একা ছিলেন। এর কয়েক ঘণ্টা পর ফার্মা গ্র্যাজুয়েট সাহিল গেহলট তাকে শ্বাসরোধে হত্যা করে।

পুলিশকে সাহিল জানায়, অন্য জায়গায় তার বিয়ে নিয়ে নিকির সঙ্গে ভীষণ ঝগড়া হয়েছিল। নিকির বাড়ির কাছেই সেদিন একটি গাড়িতে তাদের ৩ ঘণ্টা ধরে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চার্জিং ক্যাবল পেঁচিয়ে নিকিকে শ্বাসরোধে হত্যা করে সাহিল। পরে আতঙ্কিত হয়ে সাহিল তার পারিবারিক ধাবার ফ্রিজারে মরদেহ লুকিয়ে ফেলে। সূত্র: এনডিটিভি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উ. কোরিয়া
পরবর্তী পোস্ট
তাইওয়ানে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা, আবারও উত্তেজনার শঙ্কা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting