দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৩
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

তাইওয়ানে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা, আবারও উত্তেজনার শঙ্কা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০ কমেন্ট 334 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে নিয়োজিত পেন্টাগনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল চেজ বিতর্কিত দ্বীপ তাইওয়ানে সফর করেছেন। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। সূত্র আরও জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার তাইওয়ান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে নতুন করে উত্তেজনার শঙ্কা রয়েছে। উপ-সহকারী মন্ত্রী মাইকেল চেজের সফর প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের পক্ষ থেকে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কেউ। তার গোপন সফর নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ হয় ফাইন্যান্সিয়াল টাইমসে।

নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘নির্দিষ্ট অপারেশন সম্পর্কে আমাদের কোনও মন্তব্য নেই.. তবে আমি এ বিষয়টি স্পষ্ট করবো যে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন এবং চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি।’ এ নিয়ে পেন্টাগনে আরও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তার আগে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কু চেং বলেছিলেন, ‘এই সফর সম্পর্কে আমি স্পষ্ট নই। বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো না এখনই। যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিজ্ঞপ্তি না পাই।’

২০১৯ সালের পর তাইওয়ানে সফর করা কোনও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের শীর্ষ কর্মকর্তা হলেন মাইকেল চেজ। গত বছর বেইজিংয়ের হুমকি উপেক্ষা করে বিতর্কিত দ্বীপ তাইওয়ানে সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ওই সফরকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পেলোসির সফরের প্রতিবাদে তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী।

উল্লেখ্য, তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি দ্বীপ হিসেবে বিবেচনা করে আসছে চীন। সুতরাং পশ্চিমা কর্মকর্তাদের তাইওয়ানে আসা-যাওয়া মেনে নিতে পারে না শি জিনপিং সরকার। অন্যদিকে তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। উভয় দেশেই একে অপরের ভূখণ্ডের মালিকানা দাবি করে আসায় সমস্যার শুরু। যা কয়েক দশক ধরে যুদ্ধের হুমকি সৃষ্টি করেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নিকি হত্যাকাণ্ড: সাহিল ও তার পরিবারের চার সদস্যসহ জড়িত ৫
পরবর্তী পোস্ট
নিউ ইয়র্কে মমতাবিরোধী বিক্ষোভ

রিলেটেড পোস্ট

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting