দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন দরকার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৪, ২০২৩
মার্চ ২৪, ২০২৩ ০ কমেন্ট 424 ভিউস

বাণিজ্য ডেস্ক:

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।

শুক্রবার (২৪ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে সবার সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব। এজন্য ব্যবসায়ীদের মানসিকতার পরিবর্তন করতে হবে। পাশাপাশি বাজার স্থিতিশীল রাখতে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে তিনি আরও বলেন, অধিক মুনাফা লাভের আশায় পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হবে।

আর ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) সভাপতি আমিনুল হক শামীম বলেন, প্রকৃত মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা না করলে মোবাইল কোর্টের প্রয়োজন হবে না। এজন্য সবাইকে সহনশীল থাকার আহবান জানান তিনি।

এসময় সভায় বাজার নিয়ন্ত্রণে তদারকি অব্যাহত রাখা, প্রতিটি দোকানে পণ্যমূল্য টানানো বাধ্যতামূলক করা, অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট প্রতিরোধ, ভেজাল পণ্য বিক্রি বন্ধসহ যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দসহ ব্যবসায়িক সংগঠন ও পরিবহন সংগঠনগুলোর নেতারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১১
পরবর্তী পোস্ট
বিশ্বের সর্বোচ্চ হোটেল ভবন হতে যাচ্ছে সিয়েল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting