দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫২
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দেশেই করোনার পরীক্ষামূলক ওষুধ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২০
এপ্রিল ১২, ২০২০ ০ কমেন্ট 412 ভিউস
জাতীয় ডেস্ক:
নভেল করোনাভাইরাস বা কোভিড ১৯-এর জন্য এখন পর্যন্ত কোনও ওষুধ তৈরি না হলেও দেশ-বিদেশের চিকিৎসক, গবেষকরা দিনরাত কাজ করে যাচ্ছেন। কেবল ওষুধ নয়, গবেষকরা কাজ করছেন দ্রুত ও সহজেই করোনা শনাক্তের জন্যও। এরইমধ্যে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ওষুধ বানিয়েছে দেশের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস।
এ তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর ও কোম্পানিটি। ‘তবে এটা এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। স্পেসিফিকভাবে করোনার জন্যই এ ওষুধ—সেটাও বলা যাবে না’ বলে মন্তব্য করেছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের স্পেসিফিক ওষুধ সারা পৃথিবীতেই আবিষ্কার হয়নি। তবে বিভিন্ন দেশে বিভিন্ন ওষুধ ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে। এরকম একটা ওষুধ হচ্ছে ফ্যাভিপিরাভির, যা কিনা ‘অ্যাভিগান’ নামে জাপানের ফুজি কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান তোয়ামা তৈরি করেছিল। এ ওষুধ ইনফ্লুয়েঞ্জাতে ব্যবহৃত হয়।’
এ ওষুধটি চীন ব্যবহার করছে, জাপান ও যুক্তরাষ্ট্রে ট্রায়াল হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় ভালো ফল পাওয়া গেছে। বাংলাদেশের বিকনও এই ওষুধটি তৈরি করেছে, ওষুধ আমাদের কাছে রেখেছি। যদি কখনও কোনও ওষুধ দিয়ে ট্রায়াল করা হয়, তখন আমরা কোথায় পাবো—সেজন্যই এটা একটা প্রস্তুতি।’
একইসঙ্গে তিনি বলেন, ‘এটা করোনা রোগের ওষুধ—এটা বলার সময় এখনও হয়নি। এটা হয়তো একটা ট্রায়াল হতে পারে। ট্রায়ালের পর যদি ভালো ফল পাওয়া যায়, তখন কিছু হতে পারে।’
গত সপ্তাহে বিকন ফার্মা অধিদফতরের কাছে ওষুধ দিয়েছে এবং ওষুধ প্রশাসন অধিদফতর এ সংক্রান্ত সবকিছু স্বাস্থ্য অধিদফতরকে জানিয়েছে বলেও জানান তিনি। মাহবুবুর রহমান।বলেন, ‘এগুলো খুবই অ্যাকটিভ কনসিডারেশনে আছে, ট্রায়ালে হয়তো ব্যবহার হবে।’
তিনি বলেন, ‘কেবল বিকনই নয়, আরও কয়েকটি ওষুধ কোম্পানি অনুমতি নিয়েছে। কেউ ইতোমধ্যে ওষুধ তৈরিও করেছে। কেউ কাঁচামাল এনেছে, ওষুধ তৈরি করবে। তবে মূল কথা হচ্ছে, আমাদের প্রস্তুতি রয়েছে ওষুধ নিয়ে। যদি দরকার হয় ব্যবহার করা যাবে।’
এদিকে বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বলেন, ‘ওষুধটি ইনফ্লুয়েঞ্জার জন্য ছিল। এটা এন্টিভাইরাল ড্রাগ, করোনাতে কাজ করে বলে চীনে দেখা গেছে। অনেক দেশ এই ওষুধ নিয়ে কাজ করছে।’
এবাদুল করিম বলেন, ‘খুব শিগগিরই এর ট্রায়াল শুরু হবে বলে আমার ধারণা। ট্রায়ালে যদি পজিটিভ আসে, তাহলে কেবল আমাদের জন্য না, সারা বিশ্বের জন্যই ভালো খবর। মনে হয়, এ ওষুধের ভালো একটি আউটকাম আসতে পারে।’
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তখন থেকে শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত দেশে করোনাভাইরাসে মারা গেছেন ৩০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৪৮২ জন। আর আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

সুত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিকতা না থাকলে করোনায় প্রাণহানি আরও বেশি হতো : ব্রিটিশ কলামিস্ট
পরবর্তী পোস্ট
আজ আচার্য প্রফুল্লচন্দ্র’র জন্মদিন

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting