
মোমিনুর রহমান: উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দেবহাটার বাস্তবায়নে সোমবার (৬ই জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালী, আলেচনা সভা, উদ্দ্যোক্তা ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে ও দেবহাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামাতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ আহবায়ক আঃ বারী মোল্ল্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বীরমুক্তিযোদ্ধা আঃ ওহাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কর্মকর্তা মহিতোষ কর্মকার। এসময় দেবহাটা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল,দেবহাটা উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সঞ্জায় কুমার মন্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মোদন মোহন পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

