দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:০৮
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় খান বাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকী পালন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৫, ২০২৩
নভেম্বর ২৫, ২০২৩ ০ কমেন্ট 349 ভিউস

লিটন ঘোষ বাপি: হজরত খান বাহাদুর আহ্ছান উল্লা (র.) এঁর জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষরোপন ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের উদ্যোগে, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউনের সমন্বয়ে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের আয়োজনে ফজরের নামাজের পর থেকে অর্ধবেলা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের সভাপতি একরাম হকের সভাপতিত্বে কোষাধ্যক্ষ আনোয়ারুল হকের সঞ্চলনায় মোবাইল কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেন্দ্রীয় মিশনের সহ-সভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম, আজীবন সদস্য আনিসউজ্জামান খোকন প্রমুখ। অনুষ্ঠানে মাঘরী আহছানিয়া শাখা মিশনের ইতিহাস নিয়ে আলোচনা করেন কেন্দ্রিয় মিশনের সদস্য ও মাঘরী শাখা মিশনের সাধারণ সম্পাদক মহসিন হালদার। অনুষ্ঠানে মিলাদ, হার্মদ, নাতে রসুল, তাওল্লাদ শরীফ, কিয়াম, দোয়া মোনাজাত করা হয়। পরে আগত অতিথিদের মাধ্যমে মিশন চত্বরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান ও ফলজ বৃক্ষ রোপন করা হয়। উল্লেখ্য যে, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন ও শাখা মিশন শ্রষ্টার ইবাদাত, সৃষ্টির সেবা ব্রত নিয়ে দীর্ঘদিন ধর্মীয়, সেবা ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
অপরদিকে, দেবহাটা কুলিয়ায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর জন্মসার্ধশতবার্ষিকী ২০২৩ উপলক্ষ্যে কুলিয়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিশু কিশোরদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান হয়। শনিবার সকাল ১০টায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠানে বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা শরীফ কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সদস্য ও লিয়াজোঁ কমিটির পরিদর্শক ডা. জি.এম মাহাবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলতা শরীফ কেন্দ্রীয় আহছানিয়া মিশন সদস্য মো. আব্দুল হামিদ, সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক কৃষিবিদ আজাদ মাহমুদ, নলতা শরীফ কেন্দ্রীয় আহছানিয়া মিশন সদস্য কাজী জিলানী প্রমুখ। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
টপটেন গ্রুপের এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম ও ব্যবসায়িক সেমিনার
পরবর্তী পোস্ট
দেবহাটায় স্থানীয় মতামত প্রণয়নকারীদের সাথে কর্মশালা

রিলেটেড পোস্ট

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

এপ্রিল ১৬, ২০২৬

দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

নানা আয়োজনে দেবহাটায় বাংলা নববর্ষ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৬

দেবহাটায় সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ!

এপ্রিল ৭, ২০২৬

 দেবহাটায় এক্সচেঞ্জ ভিজিট প্রোগ্রাম অনুষ্ঠিত 

মার্চ ৯, ২০২৬

দেবহাটার নওয়াপাড়ায় ৮শত পরিবারে বালতি ও সাবান বিতরণ

মার্চ ৮, ২০২৬

দেবহাটায় ৭০০ হতদরিদ্র পরিবারের মাঝে বালতি ও সাবান...

মার্চ ৭, ২০২৬

দেবহাটার কুলিয়ায় ৫টি দোকানে তালা দিলেন বিএনপি নেতা

মার্চ ১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting