দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

দিল্লিতেও বইছে বাংলাদেশের ‘হাওয়া’, সিনেমা হলে মুক্তির দাবি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২২, ২০২৩
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ০ কমেন্ট 356 ভিউস

বিনোদন ডেস্ক:

দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলা চলচ্চিত্র ‘হাওয়া’ এবার ভারতের রাজধানী দিল্লিতেও প্রদর্শিত হবে। দিল্লির বুকে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আগামী মাসে ছবিটির স্ক্রিনিং হবে বলে চূড়ান্ত হয়েছে।

‘হাওয়া’র দুই নেতা চঞ্চল চৌধুরী ও মেজবাউর রহমান এই উপলক্ষে দিল্লিতে আসছেন বলেও উদ্যোক্তারা নিশ্চিত করেছেন।

গত বছর বাংলাদেশে হইচই ফেলে মুক্তি পাওয়ার পর ‘হাওয়া’ যখন অক্টোবরে কলকাতায় আসে, তখন নন্দনে সেই শো-র একটা টিকিটের জন্য প্রায় মাইলখানেক লম্বা লাইন পড়েছিল। বাংলাদেশের কোনও একটি ছবিকে ঘিরে ভারতে এতটা মাতামাতি স্মরণকালের মধ্যে আর দেখা যায়নি।

হাওয়া ছবিতে ‘চান মাঝি’র ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরী আগে থেকেই কলকাতাতেও জনপ্রিয় ছিলেন, কিন্তু ‘হাওয়া’র পর এপার বাংলাতে তার তারকা খ্যাতি তুঙ্গে পৌঁছেছে। দিল্লিতেও তার অনুগামীর সংখ্যা কম নয়, তারাও এবার সরাসরি বড় পর্দায় তার ছবি দেখার ও তারকার সঙ্গে মুখোমুখি কথা বলার সুযোগ পাবেন।

দিল্লিতে ‘হাওয়া’ যে উৎসবের অংশ হিসেবে দেখানো হচ্ছে, সেটির নাম ‘ইন্দো-বাংলা মুভি ফেস্টিভ্যাল’। কোভিডের জন্য মাঝে বছর তিনেক বন্ধ থাকার পর দিল্লির মর্যাদাব্যঞ্জক সিরি ফোর্ট অডিটোরিয়ামে এই চলচ্চিত্র উৎসবের চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির ৩ থেকে ৫ তারিখ।

আর তিন দিনের এই উৎসবের শেষ দিনেই (৫ ফেব্রুয়ারি) উৎসবের প্রথম শো ‘হাওয়া’, যার জন্য দিল্লির বাঙালি ও অবাঙালিরা পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দিল্লির এই সিরি ফোর্ট অডিটোরিয়ামেই দেখানো হবে ‘হাওয়া’ দিল্লির এই সিরি ফোর্ট অডিটোরিয়ামেই দেখানো হবে ‘হাওয়া’
তবে ‘হাওয়া’র একটা টিকিটের জন্য কলকাতায় যেমন লম্বা লাইন দেখা গিয়েছিল, দিল্লিতে অবশ্য সে দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে না। তার কারণ, এই উৎসবে কোনও শো’রই টিকিট বিক্রি করা হচ্ছে না, বরং অতিথিদের প্রবেশপত্র দেওয়া হচ্ছে পুরোপুরি আমন্ত্রণের ভিত্তিতে।

ফেস্টিভ্যাল ডিরেক্টর আশিস রঞ্জন দাস অবশ্য বাংলা ট্রিবিউনকে বলছিলেন, ‘‘আমরা সবচেয়ে বেশি অনুরোধ পাচ্ছি ‘হাওয়া’র আমন্ত্রণপত্রর জন্যই। বস্তুত ফেস্টিভ্যালের সূচি ঘোষণা করার দুদিনের মধ্যেই ছবিটির জন্য নির্ধারিত সব সিট ‘বুকড’ হয়ে গেছে।’’

‘হাওয়া’র জন্য এখনও দিল্লির নানা প্রান্ত থেকে অনুরোধ এসেই চলেছে, কিন্তু প্রেক্ষাগৃহ ইতোমধ্যে ‘হাউজফুল’ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা তাদের নিরাশ করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে উৎসবে ‘হাওয়া’র দ্বিতীয় একটি স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা সম্ভব কিনা তারও চেষ্টা চলছে।

দিল্লির ইন্দো-বাংলা মুভি ফেস্টিভ্যালে ‘হাওয়া’ ছাড়াও এবারে অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’, মঞ্জুল বড়ুয়ার ‘অনুর’, পরিচালক গৌতম ঘোষের ‘রাহগির’ ও তথ্যচিত্র ‘রে’, কৌশিক গাঙ্গুলির ছবি ‘লক্ষ্মী ছেলে’, কমলেশ্বর মুখার্জির ছবি ‘অনুসন্ধান’, ঈশান ঘোষের পরিচালিত ‘ঝিল্লি’ ও রিমা দাশের ছবি ‘বুলবুল ক্যান সিং’-ও প্রদর্শিত হবে।

তবে সবচেয়ে মাতামাতি যে বাংলাদেশের ‘হাওয়া’কে ঘিরেই, তা বলার অপেক্ষা রাখে না।

উৎসবে চঞ্চল চৌধুরী ও মেজবাউর রহমান সুমন ছাড়াও কলকাতার পরিচালক অনীক দত্ত, কৌশিক গাঙ্গুলি, কমলেশ্বর মুখার্জিরা উপস্থিত থাকবেন। পরিচালক গৌতম ঘোষকে ভূষিত করা হবে বিশেষ লাইফটাইম সম্মানে। থাকবেন অভিনেতা আদিল হুসেন, রজত কাপুর, পায়েল সরকারও। নিজেদের ছবির স্ক্রিনিংয়ের পর পরিচালক-অভিনেতারা দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও যোগ দেবেন, ‘হাওয়া’র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

দিল্লিতে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি আয়োজনে সহযোগিতা করছে ‘পার্পল টাচ ক্রিয়েটিভস’ ও ‘প্রভাস কল্যাণী প্রীতি ট্রাস্ট’ নামে দুটি সংস্থা।

তবে দিল্লিতে বাংলা চলচ্চিত্রের অনুরাগীরা প্রায় একবাক্যে বলছেন, একটা ফিল্ম ফেস্টিভ্যালে এক-আধটা বাংলাদেশি ফিল্ম দেখার সুযোগ পেয়ে তাদের আশ মিটছে না।

চিত্তরঞ্জন পার্কের সিনেমাপ্রেমী অমরেশ চৌধুরীর কথায়, ‘‘শুধু ‘হাওয়া’ কেন, বাংলাদেশে আজকাল কত ভালো ভালো ছবি তৈরি হচ্ছে। কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে সেগুলো আর কতজন দেখার সুযোগ পাচ্ছেন? আমি ভারত সরকারের কাছে অনুরোধ করবো, বন্ধুদেশ বাংলাদেশের ছবি যাতে ভারতের সিনেমা হলেও বাণিজ্যিকভাবে মুক্তি পেতে পারে, তার ব্যবস্থা করতে।’’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খালি পায়ে আমেরিকার পথে রাম চরণ!
পরবর্তী পোস্ট
‘মহানগর’ সিরিজে আর্টিস্ট না নিয়ে বাদুড় নিলেই ভালো হতো!

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting