দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:০৯
পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সাতক্ষীরায় কলেজ ছাত্র হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার
শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে নবীন-প্রবীণের আবেদন
ড্রাগ সুপারের উপস্থিতিতে সাতক্ষীরায় ৪ ফার্মেসিতে জরিমানা
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের দাফন সম্পন্ন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন
কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাপাটকেলঘাটা

দলীয় মনোনয়নের দাবীতে আওয়ামী লীগ নেতা শেখ নুরুল ইসলামের শোভাযাত্রা ও সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৯, ২০২৩
অক্টোবর ৯, ২০২৩ ০ কমেন্ট 529 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নের দাবিতে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে মটর শোভাযাত্রা বের হয়ে তালা ও কলারোয়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এক বিশাল শান্তি মিছিল বের হয়। মিছিলটি কলারোয়া উপশহর এর বিভিন্ন সড়ক পরিদক্ষিণ করে বলফিল্ড মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ শেখ নুরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান,শাহ আলম টিটু, মো. ইকবাল হোসেন, কুমিরা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। বক্তরা বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। সারাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু সাতক্ষীরা (তালা কলারোয়া)-১ আসনে দলীয় সংসদ সদস্য না থাকায় উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। ওয়ার্কাস পার্টির নেতা এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বিগত দুই বার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোটে এমপি হয়ে আওয়ামী লীগের সংগঠনকে ক্ষতিগ্রস্ত করেছে,দলের মধ্যে বিবেধ সৃষ্টি করেছে,সংগঠনকে দূর্বল করে দিয়েছে। সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বিরোধী দলীয় নেতাকর্মীদের সেল্টার দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা ভাবে হয়রানি করে আসছে মন্তব্য করে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে দীর্ঘদিনের আওয়ামী লীগের পরীক্ষিত নেতা শেখ নুরুল ইসলামের দলীয় মনোনয়ন দিতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। এর আগে সকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে শেখ নুরুল ইসলামের নেতৃত্বে সস্রাধিক মোটরসাইকেল মাইক্রোবাস প্রাইভেট সহকারে কয়েক হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা তালা উপজেলার পাটকেলঘাটা সরুলিয়া, নগরঘাটা, ধানদিয়া, জয়নগর, কুসহডাঙ্গা, চন্দনপুর, জালালাবাদসহ বিভিন্ন ইউনিয়নে সমাবেশ মিছিল ও সমাবেশ করেন। র‌্যালিতে তালা উপজেলা আওয়ামী লীগ, উপজেলার ১২ টি ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সামেক হাসপাতালে সেবা নিতে এসে অসুস্থ হচ্ছে রোগীর স্বজনরা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে শারদীয় দুর্গোৎসব পালনে প্রস্তুতিমূলক সভা

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ১৩, ২০২৬

তালায় সাংবাদিক শিমু স্মরণে তালা রিপোর্টার্স ক্লাবের স্মরণসভা

অক্টোবর ১১, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

ধানদিয়ায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

অক্টোবর ১০, ২০২৬

তালা প্রশাসনের সীমানা প্রাচীরে অবরুদ্ধ পরিবার: হাইকোটে রিট

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

পুলিশের ওপর মব সৃষ্টির নেতৃত্বদানকারী নুরু’র নামই বাদ...

অক্টোবর ৭, ২০২৬

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting