দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ১২:৪৫
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

তুজুলপুরে কৃষি জমির মাটি কেটে ইটভাটা

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৬, ২০২১
নভেম্বর ২৬, ২০২১ ০ কমেন্ট 287 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ার প্রতিবাদ করায় দু’ গ্রামবাসিকে পিটিয়ে জখম করেছে ভ‚মিদস্যুরা। এ সময় ছবি তুলতে গেলে দীপ্ত টেলিভিশনের ক্যামেরা পার্সন রিজাউল করিমের উপর হামলা চালিয়ে তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গ্রামবাসিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের মৃত ইসহাক আলী মোড়লের ছেলে আবু সিদ্দিক ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর মোড়ল।

 তুজুলপুর গ্রামের আবু সিদ্দিক জানান, তাদের গ্রামের গোলাম বারী মোড়লের চেলে আব্দুর রহমানের কৃষি জমির মাটি কেটে ভ‚মিদস্যু একই গ্রামের আমজাদ সরদারের ছেলে শাহাঙ্গীর সরদার তার ভাই জাহাঙ্গীর সরদার, বাদল গাজীর ছেলে শুকুর আলী ও হাফিজুল সরদার হাফির ছেলে কামরুজ্জামান মিন্টু পার্শ্ববর্তী জাকির হোসেনের মালিকানাধীন স্টার ইট ভাটায় বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে তিনিসহ ৩৬জন গ্রামবাসি বিষয়টি গত ২১ নভেম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল বারিকে লিখিতভাবে অভিযোগ করেন। এরপর বৃহষ্পতিবার সকালে মাটি কাটা শুরু করলে তিনি মোবাইল ফোনে তহশীলদারকে অবহিত করলেও তিনি কোন পদক্ষেপ নেননি। একপর্যায়ে শুক্রবার সকালে এস্কেভেটর ম্যাশিন দিয়ে আবারো ১০ ফুট গর্ত করে মাটি কাটা শুরু করলে তিনি বিষয়টি তহশীলদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তহশীলদার ঘটনাস্থলে আসার নাম করে কালক্ষেপন করেন। একপর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে এলে তিনিসহ জাহাঙ্গীর মোড়ল সেখানে যেয়ে মাটি কাটার প্রতিবাদ করতেই জাহাঙ্গীর আলম, তার ভাই শাহাঙ্গীর আলম, শুকুর আলী ও কামরুজ্জামান মিন্টু তাদের উপর হামলা চালায়। তারা তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। মারপিটের দৃশ্য ক্যামেরায় ধারণ করার সময় দীপ্ত টিভির সাতক্ষীরা প্রতিনিধিকে হুমকি দেওয়া হয়। হামলা চালিয়ে দীপ্ত টিভির ক্যামেরাপার্সনের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। চিৎকার শুনে পথচারি মোহনপুরের শাহীনুর, তুজুলপুরের বকুলসহ কয়েকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিষয়টি বার বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে জানানোর চেষ্টা করলেও ফোর রিসিভ হয়নি।

তুজুলপুর গ্রামের আব্দুর রহমান বলেন, তার জমিটি এবার কৃষি জমি থেকে চিংড়ি ঘের বানাতে চান । সে অনুযায়ি তিনি জমির চারিধারে প্রয়োজনীয় মাটির অতিরিক্ত মাটি শুকুর আলী, জাহাঙ্গীর তার ভাই শাহাঙ্গীর, মিন্টু ও শুকুর আলীর কাছে বিক্রি করেছেন। তারা মাটি কাটার সময় সাংবাদিসহ তিনজনকে মারপিট করার কথা শুনেছেন তিনি। এটা ঠিক হয়নি।

শুকুর আলী বলেন, তিনিসহ চারজন আব্দুর রহমানের কাছ থেকে মাটি কিনেছেন তাই স্টার ভাটায় বিক্রি করেছেন।

ঝাউডাঙ্গা ইউনিয়ন ভ‚মি অফিসের তহশীলদার আব্দুল বারী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি দুপুর ১২টার দিকে আব্দুর রহমানের কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ করতে আসেন । দেরির কারণ হিসেবে তিনি বলেন কারো দারা প্রভাবিত হয়ে নয়, ছুটির দিনে ব্যক্তিগত কাজ থাকায় দেরী হয়ে গেছে। তবে তিনি আসার আগে মাটি কাটার সঙ্গে জড়িত জাহাঙ্গীর, শাহাঙ্গীর, মিন্টু ও শুকুর আলী দু’ গ্রামবাসি ও সাংবাদিকদের উপর হামলা করেছে মর্মে তিনি শুনেছেন। তবে তিনি এসেই এসকেবেটর ম্যাশিন জমি থেকে তুলে দিয়েছেন। বন্ধ করেছেন মাটি কাটার কাজ।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা বলেন, তহশীলদারের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ওইসব ভ‚মি দস্যুদের বিরুদ্ধে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর বলেন, বিষয়টি তাকে মোবাইল ফোনে জানানোর পর তিনি শুক্রবার বিকেলে গ্রামবাসিদের লিখিতভাবে জানাতে বলেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জোড়দিয়ায় চার দলীয় ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
দেবহাটার নওয়াপাড়ার ৮নং ওয়ার্ডে তালা প্রতিকের গণসংযোগ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting