দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৪২
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় স্কুল গেইট তৈরীতে অনিয়ম : প্রতিকার চেয়ে আবেদন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৯, ২০১৯
আগস্ট ৯, ২০১৯ ০ কমেন্ট 370 ভিউস

আকবর হোসেন,তালা: তালায় ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের যোগসাজসে স্কুলের গেইট তৈরী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করা হয়েছে।তালা উপজেলায় ২০১৮-২০১৯ অর্থ বৎসরের এডিপি প্রকল্প এর আওতায় ৩৩নং তালা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুকুলে স্কুলের গেইট তৈরীর জন্য ২লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্ধ হয়। গেইট তৈরীতে অতি নিম্মমানের দ্রব্যসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে ।
লিখিত অভিযোগে ৩৩নং তালা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান বলেন, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার স্কুল পরিদর্শন করে উক্ত স্কুলের অনুকুলে একটি গেইট বরাদ্ধ দেন। গত ৪ আগষ্ট গেইট লাগাতে আসলে দেখা যায় গেইট তৈরীতে অতি নিম্মমানের দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়েছে। গেইটে যে এসএস পাইপ ও শীট দেয়া হয়েছে তা মরিচা পড়া। অতিরিক্ত মরিচা পড়া স্থানে ঘষে ফেলা হয়েছে। তাছাড়া গেইটে প্রচুর দাগ লক্ষ করা গেছে। গেইটের গুনগত মান অতি নিম্মমানের বলে স্কুলের সকল শিক্ষকসহ ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় লোকজন মনে করেন। বাজেটের অর্ধেক টাকাও খরচ হয়নি বরং ইঞ্জিনিয়ার ও ঠিকাদার বরাদ্ধকৃত টাকার সিংগভাগ ভাগ করে খেয়েছে বলে মনে করেন এলাকাবাসী। এ বিষয়ে উপজেলা সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম এর কাছে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মনে নেই তবে আবু সাঈদ মিঠু নামের এক ঠিকাদার কাজটি করেছে। পরে খোজ নিয়ে জানা যায় নাসরিন এন্ট্রারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি এই কাজটি করছে। নিম্মমানের দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা এ ব্যাপারে তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলার জন্য বলেন।
এ ব্যাপরে প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান বলেন,গেইটটি দেখে গেইট তৈরীর দ্রব্য সামগ্রী নিম্ম মানের হওয়ায় প্রথমে মোবাইল ফোনে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিমকে জানালে, তিনি সরেজমিনে এসে বলেন,মান ভাল আছে । এসএস পাইপে মরিচা ধরেনা জানি কিন্ত গেইট তৈরীর আগে এসএস পাইপে মরিচা ধরে গেছে এই ব্যাপরে তিনি বলেন, ও কিছুই না।
এ বিষয়ে ম্যানিজিং কমিটির সভাপতি ও তালা ইউপি সদস্য মীর সামছুদ্দোহা আকবর কল্লোল বলেন, গেইট দেখার পরে প্রধান শিক্ষক আমাকে নিম্মমানের দ্রব্যসামগ্রী দিয়ে গেইট তৈরীর বিষয়টি বলেন, আমি উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিমকে বিষয়টি জানালে তিনি গেইট এর গুনাগত মান ভাল বলে জানান। তবে আমার কাছে মনে হয়েছে কাজের মান মোটেও ভাল হয়নি।
এ ব্যাপারে উক্ত ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মোঃ জসিম এর কাছে ফোন করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি শিক্ষকের বিরুদ্ধে শোক দিবসের প্রস্তুতি সভা পন্ড করার অভিযোগ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১৯

রিলেটেড পোস্ট

এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting