দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:১৪
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় ভোট কেন্দ্রের জায়গা স্বল্পতা, পরিবর্তন চায় গ্রামবাসী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২১
মার্চ ১২, ২০২১ ০ কমেন্ট 430 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসক কার্যালয়ে গণস্বাক্ষরিত আবেদন করেছেন এলাকাবাসী। ওয়ার্ডের সাত শতাধিক গ্রামবাসী এ আবেদন করেন।

আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন, তালা সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডটি বারুইহাটি ও মহল্লাপাড়া গ্রামের সমন্বয়ে গঠিত। স্বাধীনতার পর থেকে ওয়ার্ডে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ওয়ার্ডের মধ্যে অবস্থিত তালা আলীয়া মাদরাসা ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হয়ে আসছিল। এক দশক আগে ভোটকেন্দ্রটি ক্ষতিগ্রস্থ হওয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। তবে জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ যথারীতি অনুষ্ঠিত হচ্ছে তালা আলীয়া মাদরাসা ভোটকেন্দ্রে। বর্তমানে এই ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় চার হাজার। বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে একদিকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জায়গা স্বল্পতা অন্যদিকে বিদ্যালয়টি মাত্র তিন কক্ষ বিশিষ্ট। এছাড়া ভোটকেন্দ্রটি তালা সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেনের বাড়ি থেকে মাত্র কয়েকশ গজ দূরে। তার ভাই তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বারুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি তাদের নিয়ন্ত্রণাধীন। প্রভাব বিস্তার করে কেন্দ্রটিতে শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। সে কারণে জনস্বার্থে ভোট কেন্দ্রটি পরিবর্তন করে তালা আলীয় মাদরাসা পূর্বের ভোট কেন্দ্রে স্থানান্তরিত করার দাবি জানাচ্ছি। আগামী ১১ এপ্রিল এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কশিমন গত ৭ মার্চ ২০২১ তারিখে ১৭২ নং স্মারকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নীতিমালা প্রকাশ করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম।

নীতিমালায় তিন নং এর (১) এর (ক) তে উল্লেখ করা হয়েছে, সর্ব সাধারণের জন্য উন্মুক্তস্থানকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করতে হবে। জনগণের জন্য উন্মুক্ত নহে এরুপস্থানে ভোটকেন্দ্র স্থাপন করা যাবে না। কোন প্রার্থীর মালিকানাধীন বা নিয়ন্ত্রাধীন কোন স্থানে কোন অবস্থাতেই কোন ভোটকেন্দ্র স্থাপন করা যাবে না। (খ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গত নির্বাচন এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত প্রতিষ্ঠান ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে যতদূর সম্ভব সে সমস্ত প্রতিষ্ঠাণ ভোটকেন্দ্র হিসেবে বহাল থাকবে। তবে ভোটার সংখ্যা বৃদ্ধির কারণে গত ইউনিয়ন পরিষদ ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র ব্যতিত প্রয়োজনে নতুন ভোটকেন্দ্র স্থাপন করা যেতে পারে। বিশেষ প্রয়োজনে গত ই্উনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র যৌক্তিক কারণে পরিবর্তন করা যাবে। (গ) গড়ে দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। কোন কারণে ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজারের অধিক হলে অতিরিক্ত ভোটারের জন্য প্রয়োজনীয় সংখ্যক অতিরিক্ত ভোট কক্ষের ব্যবস্থা করতে হবে। (ঘ) বিশেষ ক্ষেত্রে কম জনবসতিপূর্ণ এলাকায় এবং ভৌগলিক অবস্থানগত কারণে দুই হাজার ভোটারের কম সংখ্যক ভোটারের জন্য ভোটকেন্দ্র স্থাপন করা যাবে।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর বলেন, অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে দেখেছি, কেন্দ্রটিতে জায়গা স্বল্পতা রয়েছে। ভোট কেন্দ্রটি পরিবর্তন করা হবে কিনা সে ব্যাপারে তিনি সঠিক কোন তথ্য দেননি। উল্লেখ্য, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে বর্তমান চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও তার ভাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রভাব বিস্তারসহ বারুইহাটি গ্রামের নিয়ামত আলী মোড়ল, কামরুল ইসলামসহ কয়েকজনকে মারপিট করে। সুষ্ঠভাবে ভোটগ্রহণের জন্য সৃষ্টি করে প্রতিবন্ধকতা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা
পরবর্তী পোস্ট
শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

রিলেটেড পোস্ট

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting