দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৮
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কৃষি সংবাদতালাসাতক্ষীরা জেলা

তালায় বিষাক্ত কার্বাইড স্প্রে করে কাঁচা আম পাকানোর অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মে ১৬, ২০২০
মে ১৬, ২০২০ ০ কমেন্ট 529 ভিউস

আকবর হোসেন,তালা:  সাতক্ষীরা জেলার তালায় প্রশাসনকে বৃদ্ধাংলী দেখিয়ে জেলা প্রশাসনের বেঁধে দেওয়া সময়ের আগেই আইন অমান্য করে অপরিপক্ব কাঁচা আম বিষাক্ত কার্বাইড স্প্রে করে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার অভিয়োগ উঠেছে। প্রশাসনের সামনে দিয়ে এমন ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহন করা হচ্চ্ছনা। ফলে একদিকে মহামারী করোনায় মানুষ অসহায়ভাবে জীবনযাপন করছে, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের বাড়তি লাভের আশায় বিষাক্ত ক্যামিকেল (কার্বাইড) দিয়ে পাকানো আম খেয়ে আরও অসুস্থ্য হওয়ার আশংখা রয়েছে।

তালা ইসলামকাটি, পাটকেলঘাটা থেকে প্রতিদিন ট্রাক ট্রাক অপরিপক্ব বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত আম ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে তালার এক আম ব্যবসায়ী বলেন, অত্র এলাকার অপরিপক্ব আম ঢাকার বাজারগুলোতে বৈশাখী আমের নামে চড়া দামে বিক্রি হচ্ছে। রমজানে দেশব্যাপী পাকা আমের চাহিদা রয়েছে, এজন্য দামও বেশি। এছাড়া সাতক্ষীরার আমের সুখ্যাতি থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে আগে ভাগে পাঠানো হচ্ছে।

তালা ইসলামকাটি ইউনিয়নে পরানপুর গ্রামের আম ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, এবার ফলন কম হয়েছে। তাহাছাড়া জৈষ্ঠ্য মাস হলেও আম পাকছে না। এবার লোকসান গুনতে হবে। এছাড়া নাংলা গ্রামের রেজওয়ান শেখসহ একাধিক ব্যক্তি অপরিপক্ক আম বাসাতে পাকাচ্ছে বলে জানা যায়।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় আম চাষির সংখ্যা ১৩ হাজার ১০০ জন। চলতি মৌসুমে জেলার ৫ হাজার ২৯৯ টি বাগানে ৪ হাজার ১১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এরমধ্যে হিমসাগর ১ হাজার ৫৫০ হেক্টর, ন্যাংড়া ৫৬৪ হেক্টর, আম্রপালি ৮৯৯ হেক্টর জমিতে চাষ হয়েছে। বাকি জমিতে গোবিন্দভোগ, গোপালভোগ, লতাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির আম রয়েছে। এ মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার মে. টন।

তালা উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, চলতি মৌসুমে তালা উপজেলায় ৭১৫ হেক্টর জমিতে ১ হাজার ৪৭৫টি বাগানে ৭ হাজার ৭০ মে. টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে কেউ যদি অপরিপক্ব আমে কেমিক্যাল মিশিয়ে বাজারজাতকরণের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভ্রেশু শেখর দাশ বলেন, কেই আইন অমান্য করে নিদিষ্ট সময়ের আগে আম ভাংগে উপজেলা নির্বাহী অফিসারকে সাথে নিয়ে মোবাইল কোট করা হবে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নূরুল ইসলাম বলেন, আগামী ৩১ মে থেকে হিমসাগর, ৭ জুন ন্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপালি আম পাড়া ও বাজারজাতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যদি কোনো বাগানের আম পরিপক্ব হয় তবে সেটি কৃষি কর্মকর্তাদের জানালে তারা ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, আমি শুনেছি। বিষয়টি আমি দেখব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আরো সতর্ক হতে হবে-খুলনা সিটি মেয়র
পরবর্তী পোস্ট
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯৩০জন, মৃত ১৬

রিলেটেড পোস্ট

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

অক্টোবর ১, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting