দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১১:৫১
শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...
সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 
তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...
নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...
সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন
রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...
বিআরটিসি বাসের চাকায় পিষ্ট, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ০ কমেন্ট 37 ভিউস

আব্দুল মোমিন: সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি-২০২৬’ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর ৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও বিশেষ সম্মাননা সনদপত্র তুলে দেওয়া হয়।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বৃত্তি প্রকল্পের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ সরদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরুলিয়া দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি কল্যাণ ঘোষ, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, এডহক কমিটির সদস্য সমির ঘোষ, সাংবাদিক আব্দুল মোমিন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।শিক্ষা বৃত্তির অর্থ ও সনদ বিতরণকালে প্রধান অতিথি আব্দুল লতিফ সরদার বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল আর্থিক অনটনের কারণে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সেই চিন্তা থেকেই ২০১৫ সাল থেকে আমি নিজ উদ্যোগে এই বৃত্তি প্রকল্প চালু করি। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করে আসছি। আগামীতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”অনুষ্ঠানের সভাপতি সহ অন্যান্য বক্তারা বলেন, ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে এমন দীর্ঘমেয়াদী সহায়তা সত্যিই প্রশংসনীয়। এ জাতীয় ধারাবাহিক পৃষ্ঠপোষকতা স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০১৫ সালে চালু হওয়া এই বৃত্তি প্রকল্পের অধীনে চলতি বছরেও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী সহ বিভিন্ন শ্রেণির ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ ১,০০০ টাকার আর্থিক সহায়তার চেক ও সম্মাননা সনদপত্র প্রদান
করা হয়।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’ অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 

রিলেটেড পোস্ট

শত শত কোটি টাকা লোপাট: সাতক্ষীরায় বুশরা গ্রুপের...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সরকারি কলেজের কম্পিউটার দোকানের নাম নিয়ে কমিশন বাণিজ্য 

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির কমিটি গঠন

সেপ্টেম্বর ১৫, ২০২৬

রাস্তার ধারে পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি,...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

সাতক্ষীরায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও টাকা নেওয়ার...

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting