দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩৭
জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয় বাড়ল, এবার অংশ নিচ্ছে ২৪টি
দেবহাটায় জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও...
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...
দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত
কালিগঞ্জ ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
শিবপুরে ডাঃ শরিফুল ইসলাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...
কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসতালাসাতক্ষীরা জেলা

তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকিরের অপকর্মের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৯, ২০২০
এপ্রিল ২৯, ২০২০ ০ কমেন্ট 439 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি:   সাতক্ষীরার তালায় ঝড়ে ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ না করা, আশ্রয়ন প্রকল্পে টাকা উত্তোলন, করোনা দূর্যোগে ত্রাণ বিতরণে অনিয়ম, ইউপি সদস্যদের বেতন-ভাতা না দেওয়ার প্রতিবাদে জেলার তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিনজন ইউপি সদস্য। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তালা সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডেরইউপি সদস্য ইয়াছিন সরদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা তালা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য। নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন আমাদের বেতন ভাতা প্রদান করেনি। বেতন ভাতা না দিয়ে এখন বলছেন, বেতন ভাতার টাকায় যুবলীগ নেতাকর্মীদের মাঝে করোনায় ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। অথচ এ ব্যাপারে আমাদের কিছুই জানানো হয়নি। পাঁচ মাস আগে ঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য সরকার তিন টন চাল বরাদ্দ দেয়।

তারা অভিযোগ করে জানান, আমাদের কাছ থেকে নামের তালিকা নিয়েছিল চেয়ারম্যান। কিন্তু ঝড়ের সেই চাল বিতরণ না করে ইউনিয়ন পরিষদের মধ্যে আনসার ভিডিপি কার্যালয় রুমে মধ্যে রাখা হয়। গত ১৪ এপ্রিল বুলবুল ঝড়ের সেই চাল ১০০ যুবলীগ নেতাকর্মীদের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে বলে চেয়ারম্যান সরদার জাকির ফেসবুকে প্রচার দেয়। সে হিসেবেও বাকি ২০০০ কেজি চালের কোন হিসাব নেই। সে সময় চেয়ারম্যান জাকিরের পক্ষে প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গুদাম থেকে চাউল উত্তোলন করে।

লিখিত বক্তব্যে ইউপি সদস্যরা আরও জানায়, করোনা দূর্যোগের সময় এলাকার অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ না করে ব্যক্তি বিশেষ বা নিজের পকেট বন্দি লোকদের মাঝে বিতরণ করছেন চেয়ারম্যান সরদার জাকির। ওয়ার্ডের মধ্যে কাদের সহযোগিতা দিচ্ছেন চেয়ারম্যান, সেটিও মেম্বর হিসেবে আমরা জানতে পারছি না। জনপ্রতিনিধি হয়েও জনগণের কাছে আমাদের কোন দায়বদ্ধতার জায়গা তৈরী হচ্ছে না। চেয়ারম্যান সরদার জাকির প্রভাব বিস্তার করে যা ইচ্ছে তাই করছেন। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরে ২০-৩০ হাজার টাকা করে উত্তোলন করেছেন। এসবের কোন প্রতিকার আমরা পাচ্ছি না।
সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে এসব ঘটনার সুবিচার প্রার্থনা করেন ইউপি সদস্যরা।

সংবাদ সম্মেলনে তালা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওকেল খাঁ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা হাফেজ পরিষদের মাঝে সদর উপজেলা চেয়ার‌ম্যানের উপহার বিতরণ
পরবর্তী পোস্ট
আজ সেই ভয়াল ২৯ এপ্রিল, স্বজন হারানো ৯১ এর সেই স্মৃতি ভুলেনি উপকূলবাসী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব...

নভেম্বর ৭, ২০২৬

দেবহাটা ফেয়ার মিশনের ঐতিহ্যবাহী মাদকবিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

নভেম্বর ৭, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি...

নভেম্বর ৭, ২০২৬

কালীগঞ্জে ডি,আর,এম কলেজের অধ্যক্ষ সালাউদ্দিনকে অপসারণের নির্দেশ শিক্ষা...

নভেম্বর ৭, ২০২৬

কালিগঞ্জ উপজেলা জুড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...

নভেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও...

নভেম্বর ৭, ২০২৬

তালায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দুর্ধর্ষ চুরি: ৪৪...

নভেম্বর ৬, ২০২৬

তালায় মোটরসাইকেল পুড়িয়ে হুমকির পর বিচালির গাদায় আগুন:...

নভেম্বর ৬, ২০২৬

শহিদুল ইসলাম মুকুল পূণরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত

নভেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting