দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৫
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
ফেসবুকে মন্ত্রী-সচিবদের সঙ্গে ছবি, উন্নয়ন প্রকল্পে নিজের কৃতিত্ব...
কালিগঞ্জে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
বিএনপি ও ছাত্রদল নেতাদের হামলার নয়দিন পর যুবক...
মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 
সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা
সুন্দরবন: জীববৈচিত্র্যের আধার, উপকূলের মানুষের জীবন-জীবিকার আশ্রয়
দেবহাটা থানার নবাগত ওসি এইচএম শাহীনের যোগদান।
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে কারণ...
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাডুমুরিয়া

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৫, ২০২৬
জুলাই ৫, ২০২৬ ০ কমেন্ট 104 ভিউস

মেহেদী হাসান: আমাদের গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না। পাত্রপক্ষ দেখতে এসে দুর্গন্ধে ফিরে যায়। তারা বলে, এমন পরিবেশে বিয়ে করতে চায় না। আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া রাজবাড়ী গ্রামের বাসিন্দা নাজমা বেগম।

শান্ত-নিরিবিলি এই গ্রামে এখন প্রায় ৫০ থেকে ৬০টি পরিবারের বসবাস। তবে স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকার মাঝেই গড়ে ওঠা একাধিক ব্রয়লার মুরগির খামারের কারণে পুরো গ্রামজুড়ে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি তাদের।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামটিতে প্রায় ১০টি ব্রয়লার খামারে সাত হাজারেরও বেশি মুরগি পালন করা হচ্ছে। এর মধ্যে সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন শেখের দুটি খামার ছাড়াও আরিজউদ্দিন শেখের ছেলে আনিসুর রহমান ও সেলিম, মৃত ইসলাম আলীর ছেলে জুয়েল এবং পিয়াসের খামার রয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, খামারগুলোর মুরগির বিষ্ঠা ও বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় দিন-রাত দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো এলাকা। ঘরের দরজা-জানালা খুলে রাখা যায় না, খাবার খাওয়া থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। শিশু ও বয়স্কদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যাও বাড়ছে বলে দাবি তাদের।

স্থানীয় বাসিন্দা খাদিজা বেগম বলেন, এই খামারের দুর্গন্ধে আমরা মারাত্মক কষ্টে আছি। সারাক্ষণ গন্ধের মধ্যে থাকতে থাকতে নানা রোগে ভুগছি, ওষুধ খেতে খেতে জীবন শেষ হয়ে যাচ্ছে। খামার মালিকদের বিষয়টি বললে তারা বলেন, ‘ভালো না লাগলে অন্য জায়গায় গিয়ে থাকেন। এটা আমাদের জায়গা, আমরা খামার করব।’ আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।

হারুন শেখ বলেন, আমার ছয় মাস বয়সী শিশু সন্তান প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। গতকালও তাকে ডাক্তার দেখাতে হয়েছে। এই পরিবেশে শিশুকে সুস্থ রাখা কঠিন। দুর্গন্ধের কারণে আত্মীয়-স্বজনও আমাদের বাড়িতে আসতে চান না। অভিযোগ করলে সমাধানের বদলে আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

গ্রামবাসীর দাবি, আবাসিক এলাকায় এভাবে বড় আকারে পোল্ট্রি খামার পরিচালনা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশসম্মতভাবে খামার পরিচালনা অথবা লোকালয় থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে খামার মালিক ও সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন শেখ বলেন, প্রায় ১০ বছর আগে সোনালি মুরগি পালন দিয়ে খামার শুরু করি। পরে কিছুদিন বন্ধ ছিল। প্রায় দুই বছর আগে আবার ব্রয়লার মুরগি পালন শুরু করেছি। বসতবাড়ির মধ্যে খামার রয়েছে এটা সত্য। তবে এই খামারের আয়ের ওপরই আমাদের পরিবারের জীবিকা নির্ভরশীল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে নদীর চর দখল করে মৎস্য ঘের করার হিড়িক
পরবর্তী পোস্ট
বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting