দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৭
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জলাবদ্ধতা নিরসনে ২১ দফা বাস্তবায়নের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৪, ২০১৯
সেপ্টেম্বর ৪, ২০১৯ ০ কমেন্ট 449 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সাতক্ষীরা শহরসহ জেলার জলাবদ্ধাতা নিরসনের সকল বাধা অপসারণের দাবী জানিয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আহবান জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম।
মানববন্ধনের বক্তারা বলেন, প্রতিবছরই জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হচ্ছে। নতুন নতুন এলাকা জলাবদ্ধ হচ্ছে। মানুষের দুর্ভোগ দুর্গতি বেড়েই চলেছে। ফসলের ক্ষতি হচ্ছে। মানুষ সহায় সম্পদ হারাচ্ছে। বহু মানুষের বাস্তচ্যুতের আশংকা তৈরী হচ্ছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ লক্ষ করা যাচ্ছে না।
বক্তারা আরো বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হলেও সাতক্ষীরায় বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ জলাবদ্ধতা। বাসা বাড়ির আনাচে-কানাচে, খেলার মাঠ, শহরের বিভিন্ন বাড়ির পাশে থাকা পতিত জমি, ড্রেন-নর্দমাসহ ফসলের ক্ষেত পানিতে ডুবে আছে। রোদে শুকানো ছাড়া অধিকাংশ ক্ষেত্রে পানি নিষ্কাষণ হচ্ছে না। বক্তারা আরো বলেন, ডেঙ্গু মোকাবেলা করতেই জলাবদ্ধার নিরসন দরকার। কিন্তু প্রশাসনিকভাবে এ ব্যাপারে দৃশ্যমান কিছু উদ্যোগ নেওয়া হলেও পানি নিষ্কাশনে তা পর্যাপ্ত নয়। শহরের বিভিন্ন এলাকার মানুষ জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এমতাবস্থায় মানববন্ধন থেকে পানি নিস্কাশনের বাধাগুলো চিহ্নিত করে দ্রুত তা অপসারণের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, প্রফেসর আব্দুল হামিদ, আশরাফুজ্জামান আশু, এড. সৈয়দ ইফতেখার আলী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এড. শেখ আজাদ হোসেন বেলাল, এড. শাহানাজ পারভীন মিলি, নিত্যানন্দ সরকার, কমরেড আবুল হোসেন, এম কামরুজ্জামান, সেলিম রেজা মুকুল, এটিএম রইফ উদ্দিন, অপারেশ পাল, আব্দুল বারী, মধাব চন্দ্র দত্ত্ব, এড. আল মাহামুদ পলাশ, জোন্সা দত্ত্ব, আব্দুস সামাদ, আবুল খায়ের কচি, লুৎফর রহমান টুকু, সিদ্দিকুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু।
মানববন্ধন থেকে জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। একই সাথে আগামী ২৪ সেপ্টেম্বর জেলা নাগরিক কমিটির সাবেক সভাপতি এড. আব্দুর রহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার নাগরিক আন্দোলনের প্রয়াত সকল নেতার স্মরণ অনুষ্ঠান সফল করার আহবান জানানো হয়।
মানববন্ধন শেষে জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবন পৃথিবীর সর্ব বৃহত্তম দর্শনীয় স্থান
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে আড়াই মাসেও উদ্ধার হয়নি পাচার হওয়া মেয়ে : বাবার সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃতির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন,...

জুন ২৫, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting