দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫৮
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

কালিগঞ্জে আড়াই মাসেও উদ্ধার হয়নি পাচার হওয়া মেয়ে : বাবার সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৪, ২০১৯
সেপ্টেম্বর ৪, ২০১৯ ০ কমেন্ট 309 ভিউস

নিজস্ব প্রতিবেদক: যৌতুকের দাবিতে পাচার করে দেওয়া মেয়েকে উদ্ধার ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সস্মেলনে এ আর্তি জানান কালিগঞ্জ থানার চম্পাফুল ইউনিয়নের কুমারখালি গ্রামের পাচার হওয়া মেয়ে এক নারীর দিনমজুর বাবা।
লিখিত বক্তব্যে ওই দিন মজুর বলেন, তার মেয়েকে (১৯) নয় মাস আগে দেবহাটা উপজেলার রঘুনাথপুর গ্রামের চন্দ্রকান্ত মল্লিকের ছেলে চিরঞ্জিৎ মল্লিকের সঙ্গে বিয়ে দেন। বিয়ের সময় জমি বিক্রি ও সমিতি থেকে ঋণ নিয়ে যৌতুক হিসেবে নগদ তিন লাখ টাকাসহ মোটর সাইকেল, ফ্রিজ আলমারি ও সোনার গহনাসহ ১০ লাখ টাকার মালামাল দিতে হয়। বিয়ের তিন মাস না যেতেই বাবার পরামর্শ মত চিরঞ্জিৎ ব্যবসা করার জন্য স্ত্রীকে বাপের বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনতে বলে। টাকা আনতে অপারগতা প্রকাশ করায় তাকে (মেয়ে) শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। টাকা না দিলে তাকে বিক্রি করে দেওয়া হবে বলে মোবাইল হুমকি দেয় চিরঞ্জিৎ। একপর্যায়ে বাপের বাড়ি থেকে গত ১৭ জুন দীপ্তিকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সংবাদ সস্মেলনে আরো অভিযোগ করা হয়,২৩ জুন বিকেল সাড়ে ৫টার দিকে তার মেয়ে বান্ধবীর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে বেড়িবাঁধের উপরে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার জামাতা চিরঞ্জিত ও আশাশুনি উপজেলার কোদ-া গ্রামের কুখ্যাত জুয়াড়ী শহীদুল ইসলামের ছেলে সোহাগ একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। বিষয়টি আমার বেহাই চন্দ্রকান্ত মল্লিক ও শহীদুলকে জানালে তারা বলে যেমন টাকা দিসনি তেমনি ভারতে বিক্রি করে দিয়েছি। পারলে কিছু করিস বলে জানিয়ে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় চম্পাফুল ইউনিয়ন পরিষদে বসাবসি হয়। সেখানে কোন সিদ্ধান্ত না হওয়ায় বাধ্য হয়ে তিনি (ভিকটিমের বাবা) বাদি হয়ে ৭ জুলাই জামাতা চিরঞ্জিৎ, বেহাই চন্দ্রকান্ত, শহীদুল ও সাহাগের নাম উল্লেখ করে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (পিটিশন-২৮৬/১৯)দায়ের করেন। আদালতের নির্দেশে কালিগঞ্জ থানা ১৪ জুলাই মামলা রেকর্ড করে। মামলার তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার এসআই জিয়ারত আলী জামাতা চিরঞ্জিৎ গ্রেপ্তার করলেও অন্য আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। গত ৭ আগষ্ট চিরঞ্জিত জামিনে মুক্তি পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি ধামকি দিচ্ছে। নইলে মেয়েকে চিরজীবনের মত শেষ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আসামীরা। আড়াই মাসেও তার মেয়ে উদ্ধার না হওয়ায় হতাশ হন তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়েকে উদ্ধার ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পুলিশ সুপারসহ উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
জানতে চাইলে কালিগঞ্জ থানার উপপরিদর্শক জিয়ারত আলী বলেন, ভিকটিম উদ্ধার ও পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জলাবদ্ধতা নিরসনে ২১ দফা বাস্তবায়নের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন
পরবর্তী পোস্ট
সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম গোলাম মোস্তফার মায়ের ইন্তেকাল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting