দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫১
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

চ্যালেঞ্জ নিয়ে টিভি সাংবাদিকতা করছেন সাতক্ষীরার দুই নারী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২০
মার্চ ৮, ২০২০ ০ কমেন্ট 357 ভিউস

আকরামুল ইসলাম : রাজধানীর মিডিয়া হাউজগুলোতে নারীদের সরব উপস্থিতি। অফিস পাড়া কাঁপিয়ে নারী সাংবাদিকরা বেরিয়ে পড়েন মাঠের সংবাদ কভার করতে। টিভির পর্দায় সংবাদ উপস্থাপনাতেও নারীদের উপস্থিতি এখন লক্ষ্যনীয়। লেখাপড়া শেষ করে সাংবাদিকতাকে পেশা হিসেবেই বেছে নেন তারা। রাজধানীর চিত্র এমন থাকলেও জেলা সদরগুলোতে মিডিয়া হাউজে কাজ করা নারীদের অংশগ্রহন চোঁখে পড়ার মত নয়।
তবে সংবাদ ভিত্তিক টেলিভিশন নিউজ২৪ ও চ্যানেল২৪ এর সাতক্ষীরার সংবাদ সামলাচ্ছেন দুই নারী সাংবাদিক। সামাজিক প্রতিবন্ধকতাকে হারিয়ে এই দুই নারী সাংবাদিক কাজ করছেন নিজ উদ্যোমে।
শাকিলা ইসলাম জুই দুই সন্তানের জননী। নিউজ চ্যানেল নিউজ২৪ এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। স্বামী মনিরুল ইসলাম মনি রয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সঙ্গে। শহরের টাউনবাজার এলাকার বাসিন্দা এই সাংবাদিক দম্পত্তি।
অন্যদিকে, আমেনা বিলকিস ময়না চ্যানেল২৪ এ সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। স্বামী শরিফুল্লাহ কায়সার সুমন রয়েছেন দেশটিভির সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে। শহরের পলাশপোল এলাকার বাসিন্দা এই সাংবাদিক দম্পত্তি।
সাতক্ষীরার নারী সাংবাদিক আমেনা বিলকিস ময়না বলেন, নারীরা পারে না এমন কোন কাজ নেই। নারী হিসেবে আন্দোলন সংগ্রাম প্রতিদিন করে যেতে হচ্ছে আমাদের। আগামীতেও করে যেতে হবে। সাংবাদিকতা পেশাটা চ্যালেঞ্জিং জায়গা থেকে করে যেতে হয়। সেই চ্যালেঞ্জ নিয়েই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, মফস্বলে নারীরা সাংবাদিকতা পেশায় আসতে চাই না। তবে আমার পরিবার থেকে সাপোর্ট রয়েছে। যার আমি সাংবাদিকতা পেশাকে দারুণভাবে উপভোগ করি।
সাতক্ষীরার অপর নারী সাংবাদিক শাকিলা ইসলাম জুই বলেন, ঘর সামলানোর পরও নারীরা সমাজে এখন অনেক এগিয়ে রয়েছে। সাংবাদিকতা পেশাটি একটি ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং পেশা। মফস্বলে সাংবাদিকতা পেশায় নারীরা আসতে চায় না। পরিবার থেকে তাদের অনুমতি দেয় না। পরিবারের সহযোগিতায় আমি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছি।
তিনি বলেন, প্রতিযোগিতার এ যুগে সংবাদ মাধ্যমগুলোতেও চলে প্রতিযোগিতা। অন্য টেলিভিশনের প্রতিনিধি ছেলেদের সঙ্গে চ্যালেঞ্জ করে কাজ করতে দারুণ লাগে। এটাকে আমি উপভোগ করি। মফস্বলে নারীদেরও সাহস করে এ পেশায় এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম নুর ইসলাম বলেন, মফস্বল এলাকায় সাংবাদিকতা, সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোতে নারীদের অংশগ্রহন খুবই কম। নারীদের এ পেশায় আসার জন্য আমাদের উৎসাহিত করা উচিত। তবে সমাজের নারীদের অসঙ্গতির বিষয়গুলোর বাস্তবচিত্র মিডিয়ার মাধ্যমে উঠে আসবে। বর্তমানে নারীরা সবক্ষেত্রে এগিয়ে থাকলেও মফস্বল এলাকায় সাংবাদিকতা পেশায় নারীরা এখনো পিছিয়ে রয়েছে। মফস্বল এলাকায় পরিবার থেকেও এ পেশায় আসার জন্য নারীদের সুযোগ দেওয়া উচিত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত, উদ্বেগ-উৎকন্ঠা সর্বত্র
পরবর্তী পোস্ট
মোটা অংকের অর্থের লেন-দেনে গাবুরা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত!

রিলেটেড পোস্ট

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting