দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:২৫
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

চাষীদের বোবা কান্না, খোঁজ নেয়নি কেউ (ভিডিওতে দেখুন)

কর্তৃক kobirubel.satnadee মে ১২, ২০২০
মে ১২, ২০২০ ০ কমেন্ট 392 ভিউস

  • ভয়াবহ ক্ষতির মুখে দেবনগর বিলের ধান ও পাট

  • মাটিতে মিশে গেছে অধিকাংশ ক্ষেতের পাট
  • বিঘা প্রতি ধান নষ্ট হয়েছে ৬-৮ মন
  • বিচালি নষ্ট হয়ে বিক্রীর অনুপযোগী
আহাদুর রহমান/জগন্নাথ রায়:

গত কয়েক দিনের টানা বর্ষন ও শিলাবৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছেন সদর উপজেলার দেবনগর বিলের কয়েকশত চাষী। অনেকের কাটা ধান বৃষ্টির জমা পানিতে পঁচে যাচ্ছে। সেই সাথে নষ্ট হচ্ছে বিচালি। পাটের অবস্থাও বেশ নাজুক। এ অবস্থায় এখনও পর্যন্ত তাদের খোঁজ নেয়নি উপজেলা কৃষি অফিস। অভিযোগ আছে বিশেষ কৃষক ও অর্থনৈতিক সুবিধা ছাড়া তাদের খোঁজ নেয়না অত্র এলাকার উপ-সহকারি কৃষি কর্মকর্তা কিরণ বাবু।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের দেবনগর বিলের ধান নষ্ট হয়েছে টানা বর্ষণে। সেই সাথে হঠাৎ শিলা বৃষ্টি হওয়ায় ধান ক্ষেতে ঝরে পড়েছে। একই সাথে ক্ষতি হয়েছে পাটেরও। শিলার আঘাতে পাটের ডগা ভেঙে গিয়েছে বেশির ভাগ চাষের জমিতে। এমন ক্ষতির মুখে পড়ে কৃষকরা এখন দিশেহারা। এ ছাড়াও গত ৪ মে ২০২০ তারিখে ১২.১১.০০০০.০১২.৩৮.০০১.১৮/১২৭৩ নং স্মারকে যে সকল জেলা-উপজেলায় পাট চাষ হয় সে সকল এলাকার পাট চাষীদের পাটের বিভিন্ন রোগ ও পোকা দমনের জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেয়ার কথা। কিন্তু এ পর্যন্ত রোগ ও পোকা দমনের কোনরকম নির্দেশনা এ অঞ্চলের কৃষকরা পাননি। সব মিলিয়ে সুবিধা বঞ্চিত দেবনগর বিলের অধিকাংশ চাষি।

আনারুল ইসলাম

সদরের দেবনগর গ্রামের চাষী আনারুল ইসলাম জানান, শিলা বৃষ্টির কারনে বিঘা প্রতি ৬-৮ মন ধান নষ্ট হয়েছে। বিচালিগুলোও নষ্ট হয়ে গেছে। আর এ মাঠে শুধু এক ফসল হয়। আমি কোন রকম সরকারি সহায়তা পাইনা।

আজিজুল হক

আরেক চাষি আজিজুল হক জানান, শিলা বৃষ্টিতে আমার পাট আর ধানের ক্ষতি হয়েছে। পাটের ডগা নেই। আমার ভাগের ৪ বিঘা জমিতে প্রায় ৬০ বস্তার মত ধান পাওয়ার কথা। এখন হয়তো ৩০/৩৫ বস্তা পেতে পারি। সবাই ঘুষ ছাড়া কাজ করেননা কিরণ বাবু। আমরা কোন রকম সহায়তা পাই না। যারা চাষ করে না বা বেশ বড় মাপের চাষী তাদের সহায়তা করেন তিনি।

মহসিন

একই গ্রামের মহসিন হোসেন জানান, আমি এক বিঘা জমিতে পাটের চাষ করেছি। জমির মধ্যে হাজারে একটা দুইটা গাছ আছে। এই পাটের কোন ভবিষ্যৎ নেই। নতুন করে পাট বোনার সময় না থাকায় দুঃচিন্তায় আছেন তিনি। এখনও পর্যন্ত কেউ আমাদের খোঁজ নেয়নি।

মোকলেসুর রহমান

পাট চাষি মোকলেসুর রহমান জানান, ধান থেকে পাট চাষ লাভজনক। তাই এবার সাড়ে পাঁচ বিঘা জমিতে পাট বুনেছিলেন। হঠাৎ শিলা বৃষ্টিতে পাটের ডগা ভেঙে ক্ষতির সম্মুখীন হন তিনি। এ পর্যন্ত প্রায় পনের হাজার টাকা খরচ করেছেন তিনি।

তরুন উদ্যোক্তা সাইদুর রহমান জানান, আমার ৪ বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমরা সাধারণত বিচালিও পশুখাদ্য হিসেবে বিক্রি করি। বিচালিও নষ্ট হয়েছে। এখন আমি ধানের সাথে সাথে গরুর খামার নিয়ে চিন্তিত। কিছু জমিতে পাটের চাষ করেছিলাম সেটাও নষ্ট হয়ে গেছে। কিরণ বাবু আমাদের কোন রকম সহায়তা করেননা। বিশেষ দরকার ছাড়া এই এলাকা মাড়াননা।
একই ভাবে ক্ষতিগ্রস্থ এই বিলের সব ধান ও পাট চাষিরা।

সকল চাষীরা প্রায় একই সুরে বলেন, তাদের দিকে নজর দেয়নি কেউ। কোন রকম সরকারি সহায়তা পাননা তারা। ধান, পাট ও রবি শষ্যের চাষের সময় দেখা মেলা ভার উপ-সহকারী কৃষি কর্মকর্তার। অভিযোগ আছে আর্থিক সুবিধা নিয়ে তিনি বিশেষ বিশেষ লোকদের সহায়তা করে থাকেন। অন্ধকারে থাকে প্রকৃত চাষী।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমজাদ হোসেন বলেন, উপযুক্ত প্রমাণ পেলে অবশ্যই কিরণ বাবুর বিষয়ে ব্যবস্থা নেব। আর ক্ষতিগ্রস্থ কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ সহ আর্থিক প্রণোদনার বিষয়টিও দ্রুত সমাধান করব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মৃত্যু ২ লাখ ৮৬ হাজার, আক্রান্ত সাড়ে ৪১ লাখের বেশি
পরবর্তী পোস্ট
কলারোয়ার সোনাবাড়িয়ায় বিএনপির উদ্যোগে ত্রাণ বিতারণ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ

এপ্রিল ২৯, ২০২৬

আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

এপ্রিল ২৮, ২০২৬

পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting