দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১৫
কালিগঞ্জে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণের অভিযোগ
বিএনপি ও ছাত্রদল নেতাদের হামলার নয়দিন পর যুবক...
মৃত্যুর মৃত্যুবরণ শাম্মী তুলতুল 
সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা
সুন্দরবন: জীববৈচিত্র্যের আধার, উপকূলের মানুষের জীবন-জীবিকার আশ্রয়
দেবহাটা থানার নবাগত ওসি এইচএম শাহীনের যোগদান।
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে কারণ...
সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে প্রোগ্রেস শেয়ারিং মিটিং
শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

গাবুরা’য় অবৈধ ‘নাইনটি’ উচ্ছেদ অভিযান

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৭, ২০২৬
জুলাই ৭, ২০২৬ ০ কমেন্ট 88 ভিউস

আবু রায়হান: সাতক্ষীরার উপকুলীয় উপজেলা শ্যামনগরের
গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের নবনির্মিত বেড়িবাঁধ বাধ কেটে
মৎস্যঘের ব্যবসায়ীদের বসানো অসংখ্য নাইনটি পাইপ অপসারন করা
হয়েছে| মঙ্গলবার সকালে নবনির্মিত বেড়িবাঁধ রক্ষার্থে ও জন¯^ার্থে এ
অভিযান চালানো হয়| গাবুরা ইউপি চেয়ারম্যান জি.এম মাছুদুল
আলমের নেতৃত্বে স্থানীয় জনসাধারন ও উপজেলা নির্বাহি অফিসার
শামছুজ্জাহান কনকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি টিম
সেখানে অভিযান চালিয়ে এসব নাইনটি পাইপ অপসারন করেন| সকাল
থেকে গাবুরা ইউনিয়নের চকবারা, ডুমুরিয়া, চাঁদনীমুখা ও ৯ নং
সোরা এলাকার মেঘা প্রকল্পের বেঁড়িবাধ থেকে এসব নাইনটি পাইপ
অপসারণ করা হয়|
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি রাশেদ
হোসাইন, শ্যামনগর থানার ওসি শফিউল ইসলাম পাটোয়ারী,
পানিউন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী ইমরান সরদারসহ থানা
পুলিশের একটি টিম|
জানা যায়, চিংড়িঘেরে নদীর লবন পানি সরবরাহের জন্য স্থানীয়
প্রাবশালীরা সম্প্রতি উপকূলীয় অঞ্চলের বেঁড়িবাধ সুরক্ষায় সরকারের
মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই বেড়িবাঁধের উপরিভাগের ব্লক
সরিয়ে বাঁধ কেটে ও ছিদ্র করে পাইপের সাহায্যে সেখানে এসব
নাইনটি স্থাপন করেছিল| এর ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত
এই বাঁধটি চরম ঝুঁকিতে পড়েছিল|
পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার জানান, এখনো
পর্যন্ত গাবুরার চারপাশে টেকসই বাঁধ নির্মান কাজ শেষ হয়নি|
অনেকে নৌকা আটকানোর জন্য খুঁটি স্থাপনের পাশাপাশি কয়েকজন
রীতিমত নির্মানাধীন বাঁধ কেটে পাইপের সাহায্যে নাইনটি স্থাপন
করেছে| বাঁধের ক্ষয়ক্ষতি বিবেচনায় নিজে থেকে নাইনটিগুলো
অপসারণে নির্দেশনা দেয়া সত্ত্বেও স্থানীয়রা তাতে কর্নপাত করেনি|
বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বাঁধের জন্য ক্ষতিকর
নাইনটি গুলো অপসারণ করা হয়েছে|

গাবুরা ইউপি চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলম জানান, উপকূলীয়
অঞ্চলের সুরক্ষায় সরকারের মেগা প্রকল্পের আওতায় নির্মিত টেকসই
বেড়িবাঁধের ওপর দিয়ে কিছু মৎস্যঘের মালিক অবৈধভাবে ‘নাইনটি’
পাইপ স্থাপন করে আসছিলেন| এর ফলে কোটি কোটি টাকা ব্যয়ে

নির্মিত এই বাঁধটি চরম ঝুঁকিতে পড়েছিল| নদী ভাঙন ও পরিবেশ
বিপর্যয়ের হাত থেকে এলাকাকে রক্ষা করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া
হয়েছে|

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক জানান, টেকসই বাঁধ
নির্মাণের অংশ হিসেবে এক হাজার ২০ কোটি টাকা ব্যয়ে গাবুরার
চারপাশজুড়ে পুনর্বাসন প্রকল্প চলমান| বিশাল কর্মযজ্ঞের মধ্যেই কিছু
ব্যক্তি সদ্য নির্মিত বাঁধের উপরের ব্লক সরিয়ে মাটি কেটে পাইপ
স্থাপনের মাধ্যমে নাইনটি তৈরি করেছে| খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে
বিভিন্ন অংশের বাঁধ হতে অসংখ্য নাইনটি পাইপ অপসারণ করা
হয়েছে| পরবর্তীতে কেউ বাঁধের ক্ষতির চেষ্টা করলে আইনের আওতায় আনা
হবে|

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
পরবর্তী পোস্ট
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির

রিলেটেড পোস্ট

সাতনদীর সাংবাদিক ফেরদৌসের ওপর সন্ত্রাসীদের হামলা

আগস্ট ২১, ২০২৬

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে কারণ...

আগস্ট ২১, ২০২৬

সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তু ও বস্তিবাসী, সুরক্ষায় ৮ দফা...

আগস্ট ২০, ২০২৬

শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্ট ২০, ২০২৬

শ্যামনগরে নওয়াবেঁকী মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার...

আগস্ট ২০, ২০২৬

সাতক্ষীরায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মী আটক

আগস্ট ১৯, ২০২৬

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting