দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৯
সাতক্ষীরায় বিএনপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে  জখম  
বিআরটিএ হালিশহরের ডিডি তৌহিদুলকে অপসারন দাবি
পুলকের মৃত্যু নিয়ে তরুণ রিপোর্টারদের সতর্কবার্তা
তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন?
সাতক্ষীরায় আইন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা...
সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনায় কর্মশালা অনুষ্ঠিত
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

খেলার মাঠ পাচ্ছেন ভিক্টোরিয়ার ২৬ হাজার শিক্ষার্থী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 431 ভিউস

জাতীয় ডেস্ক:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৬ হাজার শিক্ষার্থী দুই দশক পর খেলার মাঠ পাচ্ছেন। কলেজ দুই ভাগে বিভক্ত উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শাখায়। নগরীর কান্দিরপাড়ে অবস্থিত উচ্চ মাধ্যমিক শাখায় প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। ধর্মপুরে ডিগ্রি শাখায় প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। ডিগ্রি শাখার মাঠটি এতদিন জলাবদ্ধ ছিলো। কচুরিপানা আর কচুগাছ প্রতিযোগিতা দিয়ে বাড়তো। এখন সেখানে মাটি ভরাট শেষ পর্যায়ে। কর্তৃপক্ষের আশা মাসখানেকের মধ্যে ডিগ্রি শাখার মাঠটি প্রাণ ফিরে পাবে। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে সরগরম থাকবে মাঠ। এনিয়ে খুশি শিক্ষার্থীরা।

সূত্রমতে, ১৮৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে ভিক্টোরিয়া কলেজ। ১৯৬০ সালে মূল শাখা থেকে তিন কিলোমিটার দূরে ধর্মপুর এলাকায় ডিগ্রি ক্যাম্পাস স্থাপন করা হয়। স্নাতক-স্নাতকোত্তর ও ডিগ্রি অধ্যয়নরত ২২টি বিভাগের প্রায় ২৬ হাজার শিক্ষার্থীর জন্য খেলার মাঠ নেই।
কলেজের শিক্ষার্থী পিংকী গোস্বামী বলেন, মাঠ না থাকায় ঘরোয়া খেলাধুলা আর মোবাইল ফোন নিয়ে সময় অতিবাহিত করে শিক্ষার্থীরা। ডিগ্রি শাখার খেলার মাঠ সংস্কার হচ্ছে। এটা আশাব্যঞ্জক খবর।

আবু সাঈদ সানি বলেন,এখানে জলাবদ্ধতার কারণে মশার আবাস গড়ে উঠে। মশার কারণে হলে শিক্ষার্থীরা থাকতে পারছে না। মাঠটি সংস্কার হলে ২৬ হাজার শিক্ষার্থী ক্রীড়া চর্চার সুযোগ পাবে। এজন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

কুমিল্লার ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৮ শিক্ষার্থীর খেলার মাঠ নেই, তা দুঃখজনক। এক সময় ভিক্টোরিয়ার কলেজ ক্রিকেট টিমের সুনাম ছিলো। মাঠ সংস্কার করে শিক্ষার্থীদের মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে তারা শারিরীক ও মানসিক বিকাশের সুযোগ পাবে।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী বলেন, এই মাঠে আগে খেলা হতো। বাইরের পানি এসে এটাকে জলাবদ্ধ করে। বর্তমান অধ্যক্ষ ড.আবু জাফর খান মাঠ ভরাটের কাজটি সম্পন্নের চেষ্টা করছেন।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু জাফর খান বলেন, খেলার মাঠে জলাবদ্ধতার এ সমস্যাটি বহু বছর ধরে। ধর্মপুর এলাকায় অপরিকল্পিত বাড়ি ঘরের কারণে এ সমস্যাটি হচ্ছে। আমাদের সীমিত সামর্থ্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। সাথে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও জেলা পরিষদ সহযোগিতা করছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামে ৬ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
পরবর্তী পোস্ট
স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রলীগকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে : পানি সম্পদ উপমন্ত্রী

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting