দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৮
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনাসারাদেশ

খুলনায় ৪ আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী সোহাগ আটক

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ৮, ২০২৩
সেপ্টেম্বর ৮, ২০২৩ ০ কমেন্ট 394 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে ১টি রিভলবার, ৭ রাউন্ড রিভলবার গুলি, ২টি ১২ বোর শর্টগানের গুলি, ১টি পিস্তল, ৪ টি পিস্তলের ম্যাগজিন, ২ টি কালো রংয়ের ওয়ান শুটার গান, পিস্তলের গুলি ২৩ রাউন্ড, ঝখজ এর গুলি ৩ রাউন্ড উদ্ধারসহ অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে। ধৃত আসামী শরিফুল ইসলাম সোহাগ (৩৩) নগরীর ২৫/৩, বি কে রায় রোড বাইলেন নিবাসী মো. শহিদুল ইসলাম সাগর ও হামিদা বেগম, দম্পতির ছেলে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সোনাডাঙ্গা মডেল থানা প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ এ তথ্য নিশ্চিত করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। কেএমপি’র পুলিশ কমিশনার বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ গত পহেলা আগস্ট থেকে ইতিমধ্যেই আমরা ৪টি বিদেশী পিস্তল, ১৫ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ১৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছি এবং অনেক অস্ত্রধারী সন্ত্রাসী পাশাপাশি নাশকতাকারী এবং বিভিন্ন মামলার সাজা প্রাপ্ত আসামিদের গ্রেফতার করেছি। এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ডিসি ক্রাইম দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম এবং সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই সোনাডাঙ্গা মডেল থানার ডালমিল মোড় সংলগ্ন বি কে রায় রোড বাইলেন এর নিজ বাড়ি হতে গ্রেফতারকৃত আসামী মো. শহিদুল ইসলাম সাগরের ছেলে শরিফুল ইসলাম সোহাগের (৩৩) বসতবাড়ির পূর্ব পাশের রুমের খাটের নিচ হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে ০১টি রিভালবার এবং ০৭রাউন্ড গুলি, ১২ বোর এর ০২টি ভারী কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য ও স্বীকারোক্তি মোতাবেক ০৭/০৯/২০২৩ খ্রিঃ তারিখ রাত্র ১০.৩০ ঘটিকার সময় সোনাডাঙ্গা মডেল থানাধীন বি কে রায় রোড, শেখপাড়া, হক নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অবস্থিত গ্রেফতারকৃত আসামী মো. শরিফুল ইসলাম সোহাগ (৩৩) এর মাকের্টের পূর্ব পাশের গোডাউন ঘরের ফাইল কেবিনেট হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে (১) ০১ টি পিস্তল, ০৪ টি পিস্তলের ম্যাগজিন, ২৩ রাউন্ড পিস্তলের গুলি, (২) ০২ টি ওয়ান শুটারগান এবং (৩) ঝখজ এর ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃকঅবৈধ অস্ত্রধারী শরিফুল ইসলাম সোহাগকে গ্রেফতারের মাধ্যমে আমরা এই মহানগরীর একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী শরিফুল ইসলাম সোহাগ (৩৩) এর জন্মস্থান মুন্সিগঞ্জ জেলায়। তিনি তার পরিবারের সাথে ছোটবেলা থেকে খুলনায় বসবাস করে আসছেন। খুলনার শেখপাড়ায় তার নিজের এলপিজি গ্যাসের ব্যবসা প্রতিষ্ঠান আছে। মূলত ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে তিনি দীর্ষদিন যাবত অবৈধ অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামী অস্ত্র কোথা থেকে এনেছে কে কে জড়িত আছে তার রহস্য উদঘাটনের জন্য পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র ব্যবসার মূল উৎস উদঘাটন এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিলো এবং তার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে সংক্রান্তে তথ্য সংগ্রহ করা হবে। গ্রেফতারকৃত আসামী শরিফুল ইসলাম সোহাগ (৩৩) এর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।” এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; অতি: ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ,জেড,এম তৈমুর রহমান; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) ইমদাদুল হক এবং অফিসার ইনচার্জ, সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় সাক্ষরতা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

রিলেটেড পোস্ট

খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা টাউন গার্লস স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সাইবার নিরাপত্তা...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

সাতক্ষীরায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন

সেপ্টেম্বর ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting