দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩২
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিসাতক্ষীরা সদর

কোদন্ডা স্কুলের প্রধান শিক্ষক দায়িত্বে বহাল, স্কুলে ফিরে এসেছে শিক্ষার পরিবেশ

কর্তৃক kobirubel.satnadee জুন ১১, ২০২২
জুন ১১, ২০২২ ০ কমেন্ট 367 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী তার দায়িত্বে বহাল হয়েছেন। ফলে স্কুলে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। স্কুলের এসএমসি সভাপতি সরোয়ার হোসেন, কমিটির সকল সদস্য, সহকারী প্রধান শিক্ষক অশোক কুমার মন্ডল, সহকারী শিক্ষক আবু মুছা, কৃষি শিক্ষক খলিলুর রহমানসহ অন্য শিক্ষকমন্ডলী, ১০ম শ্রেণির ছাত্রী ও ভিকটিমের সহপাঠী মিনারা সহ অনেক শিক্ষার্থী অভিযোগের ব্যাপারে সন্দেহ পোষণ করে অভিমত ব্যক্ত করেন। তারা সবাই অভিযোগ তদন্তপূর্বক প্রকৃত দোষী শাস্তি পাক এমন মত পোষণ করেন। আবার অভিযোগকারীর পূর্বাপর কিছু ঘটনার উল্লেখ করে বিষয়টি নিয়ে গভীর তদন্তের দাবী তোলেন। তাদের কথার সূত্র ধরে একদল সাংবাদিক অভিযোগকারীর পূর্বের স্কুল শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়ে গমন করেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার গাইন, অভিযোগকারীর তৎকালীন শ্রেণি শিক্ষক (৭ম শ্রেণি) মোঃ সাইফুল্লাহ, তৎকালীন আরেক শ্রেণি শিক্ষক (৮ম শ্রেণি) শাহিদা আক্তার, অফিস সহায়ক কাম শিক্ষক আছাদুজ্জামান চৌধুরী জানান, তার আচার আচরণ ভাল ছিল না। এতে শিক্ষক-শিক্ষার্থীরা তার প্রতি অসন্তুষ্ট ছিলেন। তার পিতাকে বারবার বলা হলেও সংশোধন হয়নি। ৭ম শ্রেণিতে পড়াকালীন একদিন ১ম প্রিয়ড করে সে উধাও হয়ে যায়। পরবর্তীতে পাশ্ববর্তী চান্দুলিয়ায় এক ইটের ভাটায় স্কুল ড্রেজ পড়া মেয়ের সাথে কাশিমারীর দু’টি ছেলেকে সন্দেহজনক ঘুরতে দেখে সেখানকার লোকজন স্কুলে ফোন দেয়। কয়েক শিক্ষক সেখানে যাওয়ার পূর্বেই ছেলেরা পালাতে সক্ষম হলে ছাত্রীকে উদ্ধার করে স্কুলে আনা হয়। ঘটনার জন্য তার পিতাকে কঠোর ভাবে সতর্ক করা হয়। সে একবার এক ছেলের বিরুদ্ধে অনৈতিক অভিযোগ করে। তাদেরকে মুখোমুখি করার পর অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। এসব ঘটনার পর কমিটি, শিক্ষকমন্ডলী ও সচেতন অভিভাবকরা স্কুলের পরিবেশ নষ্ট না হয় সেজন্য তাকে স্কুলে না রাখতে মতামত ব্যক্ত করেন। পরে জানতে পারি তাকে কোদন্ডা স্কুলে ভর্তি করা হয়েছে। স্কুলের অভিভাবক আব্দুল আলীম তার বিরুদ্ধে উপরোক্ত অভিযোগের বর্ণনা দেন। এ ব্যাপারে তারাও যথাযথ তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানান। অভিযুক্ত প্রধান শিক্ষক ছুটি নেওয়ায় অনুপস্থিতির সময়ে স্কুলের স্বাভাবিক যৌলুসে ভাটা পড়ে। শিক্ষক, শিক্ষার্থী, কমিটির সদস্যদের মনে পীড়াদায়ক পরিস্থিতি আঘাত হানে। ফলে সকল কাজে কেমন যেন শূন্যতা বিরাজ করতে থাকে। অবশেষ প্রধান শিক্ষক মাহামান্য হাই কোর্টে আগাম জামিন আবেদন করলে মাহামান্য আদালত (বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি আহমেদ সোহেল) ৬ সপ্তাহের জন্য আগাম জামিন মঞ্জুর করেন। তিনি বর্তমানে স্কুলে যোগদান করায় স্কুলে শিক্ষার পরিবেশ ফিরে এসেছে।  উল্লেখ্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে জনৈক স্কুল ছাত্রী ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী ২০০৩) আইনের ১০ ধারায় অভিযোগ রুজু করে। মামলা নং ১৭ তাং ১৭/০৫/২২, যার জিআর মামলা নং ১১৬/২২। মামলা রুজু হলে স্কুলের শিক্ষকমন্ডলী, এসএমসি সভাপতিসহ সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের বড় অংশ ঘটনা পরম্পরা ও উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা পূর্বক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনরূপ অনৈতিক ও সন্দেহযুক্ত আচরণে ত্রæটির কথা অস্বীকার করেন। তারা ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে ভিকটিম ও তার মামারা সহ দু’একজন ভিন্ন পরিসরে অভিযোগের পক্ষে কথা বলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মহানবী(সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী পোস্ট
পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে এমপি রবি’র আহবানে প্রস্তুতি সভা

রিলেটেড পোস্ট

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...

সেপ্টেম্বর ২২, ২০২৬

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে হুমকি দিয়ে ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দিল...

সেপ্টেম্বর ২০, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

জনগনের সেবক হতে চান আমিনুল ইসলাম বাবু

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting